চার দিনেই বোধোদয়, তৃণমূলে ফিরলেন বিজেপিতে যোগ দেওয়া শতাধিক নেতা কর্মী - The News Lion

চার দিনেই বোধোদয়, তৃণমূলে ফিরলেন বিজেপিতে যোগ দেওয়া শতাধিক নেতা কর্মী

 


দি নিউজ লায়নঃ   চার দিনেই বোধোদয়। তৃণমূলে ফিরলেন বিজেপিতে যোগ দেওয়া শতাধিক নেতা কর্মী। তৃণমূলে ফিরে তাদের অভিযোগ, ভুল বুঝিয়ে বিজেপিতে যোগ দিতে বাধ‍্য করা হয়েছিল। বিজেপিতে গিয়ে বুঝেছি এই দলে থাকা যায় না ।দমবন্ধ পরিবেশ আমাদের ভুল বুঝিয়ে দলে নিয়ে যাওয়া হয়েছিল। তাই পুরনো দল তৃণমূলেই ফিরে এলাম। ঘটনাটি নদিয়ার চাকদা ব্লকের ঘেঁটুগাছি গ্রাম পঞ্চায়েতের বনমালীপাড়ার। 


গত ১৬ জানুয়ারি রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকারের উপস্থিতিতে শতাধিক তৃণমূল কর্মী সমর্থক বিজেপিতে যোগদান করেন। চার দিনের মধ্যে বৃহস্পতিবার বিজেপিতে যোগদান কারী সমস্ত নেতাকর্মীর ফিরে এলেন তৃণমূলে।  নদিয়া জেলা তৃণমূল সম্পাদক শুভঙ্কর সিংহের দাবি, তৃণমূলের  এই কর্মীদের সম্পূর্ণ ভুল বুঝিয়ে বিজেপিতে যোগদান করানো হয়েছিল। তারা ভুল বুঝতে পেরে পুনরায় তৃণমূলে যোগদান করলেন ১০০ জন কর্মী সমর্থক। আগামী দিনে  আরও বহু বিজেপি নেতা কর্মী তৃণমূলে  ফিরে আসবেন। 


তৃণমূলে ফেরা নেতাকর্মীদের দাবি, নিজেদের স্থানীয় নেতৃত্বদের সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করতে বাধ্য হয়েছিলাম। তবে জেলা নেতৃত্বকে পাশে পেয়ে, নিজের ভুল বুঝতে পেরে আবার তৃণমূলে যোগদান করলাম। দল আগামী দিনে যেভাবে কাজে লাগাতে চাইলে দলের নির্দেশ অনুযায়ী কিভাবে কাজ করব তৃতীয়বারের জন্য মমতাকে মুখ্যমন্ত্রী করাই হবে আমাদের একমাত্র লক্ষ্য। বিজেপির মত সাম্প্রদায়িক দলের কোন জায়গা নদীয়া জেলায় হবে না। এ প্রসঙ্গে জেলার বিজেপি নেতৃত্বের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.