তৃণমূলকে সার্কাস পার্টি বলে কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ - The News Lion

তৃণমূলকে সার্কাস পার্টি বলে কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ

 


দি নিউজ লায়নঃ   বেশ কয়েকদিন ধরে রাজ্যের বনমন্ত্রী কে নিয়ে যথেষ্ট জল্পনার মধ্যে ছিল রাজনৈতিক বিশ্লেষণ কারীরা,অবশেষে সেই জল্পনার অবসান মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করলেন রাজীব বন্দ্যোপাধ্যায়।এবার রাজীব বন্দোপাধ্যায়ের  পদত্যাগ নিয়ে প্রতিক্রিয়া দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। 


শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের বিজেপির পশ্চিম মণ্ডলের খয়েরুল্লাচক গ্রামে যাত্রী প্রতিক্ষালয়ের উদ্বোধন করতে আসেন মেদিনীপুরের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তার সাংসদ তহবিলের টাকায় তৈরি যাত্রী প্রতীক্ষালয়টির উদ্বোধন করার পর বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ বলেন মন্ত্রীসভা থেকে পদত্যাগ  করেছেন বন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ  বলেন


সকালবেলায় দিদিমনির বাড়িতে চা খেয়ে জারা দুপুরবেলা নিজের বাড়িতে ভাত খেতে খেতে বলেন আমি তৃণমূলে নাই, এইমাত্র খবর এলো রাজীব বন্দ্যোপাধ্যায় মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন। কি পার্টি চলছে মনে হচ্ছে সার্কাস পার্টি। রাজীব বন্দ্যোপাধ্যায়এর মন্ত্রিত্ব  ছাড়া  নিয়ে তৃণমূলকে এভাবেই কটাক্ষ দিলীপ ঘোষের।  তিনি আরো বলেন যে বিধানসভা নির্বাচন পর্যন্ত দলটা  থাকবে বলে মনে হয় না।পিসি  ভাইপো ছাড়া আর কেউ ওই দলে থাকতে চাইছে না।তিনি  রাজীব বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বলেন  মন্ত্রিত্ব ছেড়েছেন এখনো দল ও বিধায়ক পদ ছাড়েন নি। দল ও বিধায়ক পদ ছাড়লে উনি কি করবেন সেটা উনার  ব্যাপার। তবে উনার জন্য বিজেপি দলের দরজা খোলা রয়েছে ।উনি দলে এলে উনাকে আমরা স্বাগত জানাবো। তৃণমূলে কাজ করার পরিবেশ নেই।বিজেপি দলে এলে উনি কাজ করার সুযোগ পাবেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.