চুলের স্টাইল পাল্টিয়ে, দাড়ি বাড়িয়ে রবীন্দ্রনাথ হওয়া যায় না। নাম না করে মোদিকে আক্রমণ চন্দ্রিমার - The News Lion

চুলের স্টাইল পাল্টিয়ে, দাড়ি বাড়িয়ে রবীন্দ্রনাথ হওয়া যায় না। নাম না করে মোদিকে আক্রমণ চন্দ্রিমার

 


দি নিউজ লায়নঃ   চুলের স্টাইল পাল্টিয়ে, দাড়ি বাড়িয়ে বাংলার মানুষের মন পাওয়া যায় না- বর্ধমানের সমাবেশ থেকে নাম না করে মোদিকে আক্রমণ রাজ‍্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের। তিনি বলেন, ' 'কখনও রবীন্দ্রনাথের, কখনও ঋষি অরবিন্দের দুই লাইন বলছেন, আর গায়ে ১০ লাখি সুট আছে। ঋষি অরবিন্দ কিংবা রবীন্দ্রনাথ হওয়া যায় না। আমাদের বাংলার গর্ব রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের গর্ব নজরুল ইসলাম, আমাদের গর্ব  জীবনানন্দ দাশ। আপনি কিছুই জানেন না।' এই ভাবেই বর্ধমানের উৎসব ময়দানে তৃণমূল মহিলা কংগ্রেসের জেলা সমাবেশে  বিজেপিকে আক্রমণ করে বক্তব্য রাখেন রাজ্যের মন্ত্রী ও তৃনমূল মহিলা কংগ্রেসের রাজ্যসভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।


 তিনি তাঁর বক্তব্য বলেন, “ওরা হাথরাসের মতো ঘটনা ঘটিয়েছে। দেশের অন্য জায়গায় দলিতের উপর উচ্চবর্ণদের দিয়ে অত্যাচার করিয়েছে। আর বলছে আর নয় অন্যায়। অনেক অন্যায় করেছে ওরা। ৭৫ লক্ষ বেকার পুরুষ মহিলাকে নাকি কাজ দেবে। কার্ড নিয়ে বেরলো। অথচ কয়েকদিন পর ওটা প্রত্যাহার করেও নিলো। একটা টোপ দিতে গিয়েছিলো। ওই টোপ বাংলায় কাজে লাগলো না। তাই টোপ প্রত্যাহার। আর আমরা রিপোট কার্ড পেশ করেছি। সবাই নির্বাচনের আগে ইশতাহার দেয়। আমরাও ইশতাহার দেবো। কিন্তু তার আগে কী করেছি সেটাও মানুষের কাছে নিয়ে গেছি। আমাদের স্বচ্ছতা আছে বলেই দফতর পিছু রিপোট কার্ড বঙ্গধনী যাত্রার মাধ্যমে মানুষের সামনে রিপোর্ট কার্ড নিয়ে গেছি। আর ওরা (বিজেপি) চাকরির টোপ দিয়ে প্রত্যাহার করে নিলো। ওরা নাকি জাতীয় পাটি?”


 এদিন তিনি রাজ্যের উন্নয়নের চিত্র তুলে ধরে আগাগোড়াই নাম না করে বিজেপি ও কেন্দ্রিয় সরকারকে আক্রমণ করেন। এদিন  চাঁচাছোলা বক্তৃতায় তিনি বলেন, তুমি বলছো বাংলা দখল করবো? দখল শব্দটা বাংলার মানুষ মানেন না। কারণ আগে মানুষের মন দখল করুন তারপর বাংলা দখল করবেন।  ২০১৪ সাল থেকে কী করেছেন? আপনারা তো রাজ্যটাকেই চেনেন না তাহলে কিসের দখল? ২১ এর আগে বাংলাকে মনে পড়েছে। তাই কখন রবীন্দ্রনাথ সাজছেন, কখনও ঋষি অরবিন্দ সাজছেন। ওসব করে বাংলাকে অপমানিত করতে পারবেন না। মায়ের কথা বলুন। মানুষের কথা বলুন। মাটির কথা বলুন। তবেই তো বাংলায় আসবে! বহিরাগত হয়ে লাভ হবে না। এদিনের সভায় এছাড়া উপস্থিত ছিলেন  পূর্ব জেলা তৃনমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী শিখা সেনগুপ্ত, জেলাপরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, সহ অন্যান্য মহিলা নেতৃত্ববৃন্দ

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.