অন্য দল থেকে আসা নব্য বিজেপির দাপটে নিষ্ক্রিয় হয়ে পড়ছেন দলীয় নেতারা
দি নিউজ লায়নঃ অন্য দল থেকে আসা নব্য বিজেপির দাপটে নিষ্ক্রিয় হয়ে পড়ছেন দলীয় নেতারা। নির্বাচন পর্যন্ত পদের লালসায় দেখিয়ে ভিন দল ভাঙনের রণকৌশল বিজেপির। আসন্ন নির্বাচনে লড়াইয়ে ময়দানে নামতে এই মুহূর্তে সকল রাজনৈতিক দল থেকে দলীয় পদের প্রলোভন দিয়ে লোক নেওয়া হবে, নির্বাচনের পর শুরু হবে বাছাই দলীয় নেতা কর্মীদের শান্ত করতে এমনই নির্দেশ রয়েছে দলের।
দলভাঙনের জন্য দলীয় পদের টোপ দেওয়ায় তীব্র অসন্তোষ পদ্ম শিবিরের অন্দরে।শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির দলীয় সূত্রে জানা গিয়েছে অধিকাংশ পুরোনো বিজেপি নেতৃত্বরাই দল থেকে সরে আসছেন। দলীয় কর্মসূচিতে অনীহা দেখা দিচ্ছে তাদের। অনেকেই সঙ্ঘের কর্মীরা দলের সঙ্গে দূরত্ব বজায় রাখছেন। প্রাচীন দলীয় কর্মীরা অনেকেই দলের সঙ্গে দূরত্ব বজায় রাখছেন। দল থেকে তফাৎ বজিয়ে রেখে সঙ্ঘের সঙ্গে যোগাযোগ রাখছেন তারা। এই বিষয়ে বিজেপি শিলিগুড়ি জেলা সভাপতি প্রবীণ অগরওয়াল জানান দলের সঙ্গে সবাই রয়েছে। অন্যান্য রাজনৈতিক দল থেকে নেতা কর্মীরা আসতে চাইলে দলের নির্দেশই তাদের দলে নেওয়া হচ্ছে।

Post a Comment