জমির পাট্টা পেয়ে ধন্যবাদ মুখ্যমন্ত্রীকে
দি নিউজ লায়নঃ দীর্ঘদিনের দাবি মেনে জমির পাট্টা পাওয়ায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালো কোচবিহার মালগুদাম কলোনির বাসিন্দারা। কোচবিহারে মুখ্যমন্ত্রী সফরে সরাসরি তার সঙ্গে দেখা করে জমির পাট্টা দাবি করেছিল তারা। সেই দাবি মতে এক বছরের মধ্যেই কোচবিহার পৌর এলাকার 10 নম্বর ওয়ার্ডের মালগুদাম কলোনির 160 জন বাসিন্দার হাতে পাট্টা প্রদান করা হয়।
তারা যতটুকু করে জমি দখলে নিয়েছিল সেই হিসেবে পাট্টা দেওয়া হয়েছে বলে জানান কোচবিহার জেলা যুব তৃণমূল সভাপতি অভিজিত দে ভৌমিক। পাট্টা পেয়ে খুশি বাসিন্দারা মুখ্যমন্ত্রী কে ধন্যবাদ জানিয়ে শহরের বিভিন্ন এলাকায় ধন্যবাদ সূচক ফ্লেক্স লাগিয়েছেন। একই সাথে ধন্যবাদ সূচক একটি চিঠি পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রী দপ্তরের বলে স্থানীয় সূত্রে জানানো হয়েছে।
জমির পাট্টা পাওয়া পিনাকি দাস, সুবীর দাস, মনোজ পান্ডিয়া রা বলেন, 2019 সালের রাস মেলার সময় মুখ্যমন্ত্রী যখন কোচবিহারে আসে তখন রাস্তায় দাঁড় করিয়ে তাকে এই বিষয়ে আবেদন জানানো হয়েছিল। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই মোতাবেক কাজ হয়েছে। ধন্যবাদ মুখ্যমন্ত্রী মমতাকে।

Post a Comment