করোনা টিকাকরণের প্রথম দফার তালিকায় সাফাই বন্ধুদের অন্তর্ভুক্তি - The News Lion

করোনা টিকাকরণের প্রথম দফার তালিকায় সাফাই বন্ধুদের অন্তর্ভুক্তি



দি নিউজ লায়নঃ    উলুবেড়িয়া পুর এলাকায় করোনা টিকা করণের জন্য প্রথম দফার তালিকায় ১৭৫ জন হেলথ ওয়াকার, ২১৩ জন আইসিডিএস কর্মীদের পাশাপাশি এবার ২৮৪ জন সাফাই বন্ধুর নাম অন্তর্ভুক্ত করা হল। উলুবেড়িয়া পুরসভা সূত্রে খবর ইতিমধ্যে সাফাই বন্ধুদের নামের তালিকা জেলা স্বাস্থ্য দফতরে পাঠানো হয়েছে। এদিকে প্রথম পর্যায়ের তালিকায় নিজেদের নাম অন্তর্ভুক্তি হওয়ায় খুশি সাফাই বন্ধুরা। করোনা সংক্রমণ রুখতে টিকা করণের জন্য শনিবার সারা দেশের পাশাপাশি এই রাজ্যেও ড্রাই রান শুরু হয়েছে। 


এককথায় শনিবার থেকেই টিকা করণের জন্য চুড়ান্ত পযায়ের প্রস্তুতি শুরু হয়ে গেল। রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি উলুবেড়িয়া পুরসভাও সবরকম প্রস্তুতি শুরু করে দিয়েছে। উলুবেড়িয়া পুরসভা সূত্রে খবর ইতিমধ্যে ২৬ জনের একটি কমিটি গঠন করা হয়েছে। যে কমিটিতে উলুবেড়িয়ার মহকুমাশাসক অরিন্দম বিশ্বাস, উলুবেড়িয়া পুরসভার প্রশাসক অভয় দাস, একাধিক চিকিৎসক, উলুবেড়িয়া সুপার স্পেশালিটি হাসপাতাল ও বাউড়িয়া স্টেট জেনারেল হাসপাতালের সুপার, ইন্ডিয়ান মেডিক্যাল এ্যাসোসিয়েশন রেড ক্রশ সোসাইটির প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিত্ব ও সমাজসেবীরা আছেন। উলুবেড়িয়া পুরসভা সূত্রে খবর আগামী বুধবার কমিটির সদস্যদের নিয়ে একটি বৈঠক হবে যেখানে পরবর্তী পরিস্থিতি নিয়ে সমালোচনা করা হবে।


এদিকে টিকা করণের প্রথম দফার তালিকায় সাফাই বন্ধুদের নাম অন্তর্ভুক্তি প্রসঙ্গে উলুবেড়িয়া পুরসভার প্রশাসক অভয় দাস জানান জেলা স্বাস্থ্য দফতরের নির্দেশ মেনেই এই তালিকা পাঠানো হয়েছে। এদিন অভয় দাস জানান যদি প্রয়োজন হয় তাহলে প্রথম টিকা তিনি নিতে প্রস্তুত।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.