হাতির হামলায় ক্ষতি পূরণের দাবিতে বিনপুরের মালাবতি এলাকায় পথ অবরোধ করে গ্রামবাসীদের বিক্ষোভ
দি নিউজ লায়নঃ হাতির তান্ডবে অতিষ্ঠ ঝাড়গ্রাম জেলার বিনপুর দুই ব্লকের মালাবতি গ্রাম সহ প্রায় দশটি গ্রামের বাসিন্দারা।ওই এলাকায় কয়েক দিন ধরে প্রায় ১২ টি হাতি গ্রামে গ্রামে গিয়ে তাণ্ডব চালাচ্ছে।হাতির হামলার আশংকায় গ্রাম বাসীরা বাড়ির বাইরে যেতে পারছেন না।তাই মকর পরবের আনন্দ থেকে ওই এলাকার গ্রামবাসীরা বঞ্চিত হওয়ার আশংকা করছেন।
তাই হাতির হামলায় ফসলের ক্ষতিপূরণের দাবিতে মালাবতি মোড়ে ঝাড়গ্রাম-শিলদা ৫ নম্বর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে স্থানীয় বাসিন্দারা।যার ফলে ঝাড়গ্রাম শিলদা রুটে সমস্ত যানবাহন চলাচল বন্ধ। স্থানীয় বাসিন্দারা বলেন হাতির দল প্রতিনিয়ত গ্রামে ঢুকে তাণ্ডব চালাচ্ছে।মাঠে থাকা ফসলের পাশাপাশি লোকালয়ে ঢুকে হাতির দল ঘরবাড়ির ক্ষতি করছে।
বার বার বন দফতর কে হাতির দলকে তাড়ানোর জন্য ও ফসলের ক্ষতি পূরণ দেওয়ার দাবি জানালেও বন দফতর চুপ করে বসে রয়েছে।তাই ওই এলাকার বাসিন্দারা হাতির হামলায় ঘর বাড়ির এবং ফসলের ক্ষতি পূরণ ও হাতির দলকে তাড়ানোর দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে।যার ফলে ওই রাস্তায় সমস্ত যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বন দফতরের বিরুদ্ধে ওই এলাকার বাসিন্দারা প্রচন্ড ক্ষুব্ধ।তবে ঘটনা স্থলে পুলিশ থাকলে ও বন দফতরের কাউকে দেখা যায় নি।


Post a Comment