চায়ের দোকান থেকে মহিলার দেহ উদ্ধার, খুনের অভিযোগ পরিবারের - The News Lion

চায়ের দোকান থেকে মহিলার দেহ উদ্ধার, খুনের অভিযোগ পরিবারের

 


দি নিউজ লায়নঃ    শুক্রবার সকালে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের বাড়বহলা গ্রামে এক মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো। সূত্রের খবর,মৃত মহিলার বয়স নাম দেবশ্রী  দাস (৩১)। পরিবার সূত্রে  জানা গিয়েছে, মহিলার বাপের বাড়িতে রাতে অজ্ঞাত পরিচয় এক  ব‍্যক্তি ফোন করে জানায়,দেবশ্রী  দাস নামের এই বিবাহিতা মহিলা আত্মহত্যা করতে যাচ্ছে। 


তারপর শুক্রবার ভোরে বাড়ির সামনে ওই মহিলাকে একটি চায়ের দোকানের মধ্যে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। মৃত দেবশ্রীর স্বামী নিশিকান্ত দাস মানসিক ভারসাম্যহীন। সকালে এই ঘটনা জানাজানির পরই এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায়।ঘটনাস্থলে আসে কোলাঘাট থানার পুলিশ।মৃত মহিলার বাবা পুলিন শাসমল অভিযোগ করেন,এই ঘটনা পরিকল্পিত। 


তাঁর মেয়েকে খুন করা হয়েছে।স্থানীয় এক ব‍্যক্তি বাপ্পা সামাই এই ঘটনার সাথে জড়িত। তার দাবি এই বাপ্পাই বৃহস্পতিবার ফোন করে বলে দেবশ্রী আত্মহত্যা করতে যাচ্ছে। কোলাঘাট থানার পুলিশ দেহটি উদ্ধার করেছে। দেহ ময়নাতদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।অস্বাভাবিক মৃত্যুর পেছনে পরিকল্পিত খুন না আত্মহত্যা তা তদন্ত শুরু করেছে পুলিশ।সবমিলিয়ে এই ঘটনায় এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.