গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে শুরু হল তীর্থযাত্রীদের আগমন - The News Lion

গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে শুরু হল তীর্থযাত্রীদের আগমন

 


দি নিউজ লায়নঃ      গঙ্গাসাগর।সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার সেই গঙ্গাসাগর মেলা শুরু হল সাগর ব্লকের গঙ্গাসাগর তটে।প্রতি বছর এই সময় থেকে মেলায় পূণ্যার্থীদের ভীড় উপচে পড়ে ।তবে এই বছর  শুরুর সময় থেকে ভিড় দেখা গেল না তেমন ভাবে।যেহেতু করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে তৈরি হয়েছে সেভ হোম ,বৃদ্ধি করা হয়েছে ডাক্তার ও নার্সের সংখ্যা,মজুত করা হয়েছে পর্যাপ্ত পরিমাণে বাস,ভেসেল, লঞ্চ।


 
                                               নব রুপে সেজে উঠেছে গঙ্গাসাগর

পাশাপাশি যাত্রী পরিবহন করার পর স্যানিটাইজ করা হচ্ছে যাত্রী বাহি গাড়ি গুলি।মেলায় আসতে আসতে শুরু হয়েছে তীর্থযাত্রীদের আনা গোনা।তবে বিগত বছর গুলির চেয়ে তুলনামূলক ভাবে কম।এবছর  মেলার সৌন্দর্য্য প্রকাশ পেয়েছে আলোক সজ্জায়।কপিলমুনি আশ্রম সেজে উঠেছে নতুন রূপে।এমনকি এ বছর মেলায় প্লাস্টিক আবর্জনার উপর বিশেষ নজর দেওয়া হয়েছে।প্লাস্টিকের পরিবর্তে মেলার দোকানদার দের দেওয়া হয়েছে কাগজের প্যাকেট লকডাউনের সর্বস্বান্ত দিশাহারা হয়ে পড়েছিলেন ব্যবসায়ীরা। তাদের আসা মেলাতে পরিপূর্ণ তীর্থযাত্রী আসবে।


তাদের ব্যবসা ও হবে ।তবে ঠিক কত টা কার্যকর হবে তা বলে দেবে আগামীদিন গুলি।তবে ব্যবসায়ীরা আশায় বুক বেঁধেছে তীর্থযাত্রীদের আনা গোনায়।এ বছর মেলায় তীর্থযাত্রীদের ঢোকার আগে তাদেরকে কোভিড টেস্ট করা হচ্ছে।যাদেরকে কোভিড আক্রান্ত মনে করা হবে এবং অসুস্থ বোধ করবে তাদেরকে মেলায় ঢুকতে দেওয়া হবে না,এমন নির্দেশ জেলা প্রশাসন তরফ থেকে।এমনকি মেলা শুরু থেকে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।


এদিকে গঙ্গাসাগরের পুণ্য স্নান ১৩ ও ১৪ জানুয়ারি।ফলে পূণ্য লাভে পুণ্যার্থীদের ভিড় জমতে শুরু করল সমুদ্র সৈকতে।জেলা প্রশাসন জানান গঙ্গাসাগর মেলার জন্য রাজ্য সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছে স্বাস্থ্য বিধি নিয়ম কানুন মেনেই।পাশাপাশি তীর্থযাত্রীদের যাতে কোন রকম ভাবে অসুবিধা না হয় সেদিকেও নজর রাখা হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.