পুকুর থেকে উদ্ধার হল বাইক মৃতদেহ, প্রাথমিক তদন্তে অনুমান দুর্ঘটনার জেরেমৃত্যু
দি নিউজ লায়নঃ বেপরোয়া গতিতে বাইক চালানোর খেসারত দিতে হলো প্রাণ দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক নিয়ে পুকুরে গিয়ে পড়লেন বাইক চালক ঘটনাস্থলেই হল মৃত্যু। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের এগরায় এগরা ২ নং ব্লকের এরেন্দা এলাকায় একটি পুকুরে মোটর সাইকেল সহ চালক পড়ে মারা যায়। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বুধবার রাতে। সারা রাত এই ভাবে পুকুরে মৃতদেহ পড়ে থাকার পরে, আজ বৃহস্পতিবার সকাল ৯ টা নাগাদ দেহ উদ্ধার করে এরেন্দার গ্রামবাসীরা।

স্থানীয়দের থেকে জানা গিয়েছে এই মৃত ব্যাক্তির নাম স্বপন খাঁড়া। মৃতের বয়স আনুমানিক ৩৫। বাড়ি এগরা ২ নং ব্লকের কৈঁটগেড়িয়াতে। কি ভাবে মোটর বাইক নিয়ে এই ব্যক্তি পুকুরে গিয়ে পড়লো কেউ বলতে পারচ্ছে না।সকাল থেকে এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলেন সকালে পুকুরে একটি মোটরসাইকেল এবং এক ব্যক্তির দেহ পুকুরের জলে ভাসতে দেখা যায়।এর পরেই স্থানীয় বাসিন্দারা এসে পুকুর থেকে মোটরসাইকেল এবং যুবককে পুকুর থেকে তুলে।
তারপরে দুর্ঘটনাগ্রস্থ মোটর বাইক ও মৃত চালক এর দেহ সেখানে রেখে সঙ্গে সঙ্গে এগরা থানায় খবর দেয় স্থানীয় বাসিন্দারা।এর পর পুলিশ এসে উদ্ধার করে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান বেপরোয়া গতিতে বাইক চালানোর ফলে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক নিয়ে পুকুরে পড়ে যান ওই ব্যক্তি। জলে ডুবে মৃত্যু হয় তার তবে ঘটনার পেছনে অন্য কোন রহস্য রয়েছে কিনা সেদিকে খতিয়ে দেখা হচ্ছে দেহমনও তদন্তে পাঠানো হয়েছে গণতন্ত্র রিপোর্ট খতিয়ে দেখে কিভাবে মৃত্যু তা পরিষ্কার হবে বলে মনে করছেন তদন্তকারীরা।

Post a Comment