দলের প্রতিষ্ঠার দিন ঢালাই রাস্তার উদ্বোধন করলেন বিধায়ক গীতা রানী ভুঁইয়া
দি নিউজ লায়নঃ শুক্রবার বাংলায় মা-মাটি-মানুষের দল তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসের দিন সবং ব্লকের ১০ নম্বর ভেমূয়া অঞ্চলে দলের প্রতিষ্ঠা দিবস সম্মানের সঙ্গে পালিত হয়। সেই সঙ্গে সবং এর বিধায়ক শ্রীমতি গীতা রানী ভূঁইয়া 1200 মিটার ঢালাই রাস্তার শুভ সূচনা করেন। যার আনুমানিক ব্যয় প্রায় ত্রিশ লক্ষ টাকা।দলের প্রতিষ্ঠা দিবস এবং রাস্তা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ ডাক্তার মানস ভুঁইয়া , ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আবু কালাম বক্স, কর্মাধ্যক্ষ তরুন মিশ্র , বিধায়ক প্রতিনিধি বাদল চন্দ্র বেরা ও অঞ্চল তৃণমূল সভাপতি রাজিব সি সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ ।
রাজ্যসভার সাংসদ ডাক্তার মানস ভুঁইয়া মা মাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জির ভূয়সী প্রশংসা করেন এবং উন্নয়নের দিকগুলো তুলে ধরেন এবং যারা দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন এখন বিজেপি হয়ে শওয়াল করছেন তাদেরকে বেইমান বিশ্বাসঘাতক এর সঙ্গে তিনি তুলনা করেন এবং বলেন যারা 10 বছর ধরে দলের ক্রিমটা খেলেন দল যখন লড়াইয়ের জন্য তৈরি হচ্ছে তখন ভিতরে ভিতরে একটা সাম্প্রদায়িক দলের সঙ্গে যার নাম ভারতীয় জনতা পার্টি তার সঙ্গে হাত মিলিয়ে বাংলা বাঙালির ঐতিহ্য সৃষ্টি সাংস্কৃতিক যারা নষ্ট করতে চাইছেন তাদেরকে বাংলার মানুষ কখনও ক্ষমা করবে না। তারা মমতা ব্যানার্জির উন্নয়ন কর্মসূচি কে তারা বিশ্বাস করে বলে তাই আজ সারা বাংলার ঘরে ঘরে পাড়ায় পাড়ায় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে তৃণমূল কংগ্রেসএর কর্মী এবং মানুষরা উৎসাহের সঙ্গে দিনটি উদযাপন করেন।

Post a Comment