বক্সা ব্যাঘ্র প্রকল্পের জংগলে ব্ল্যাক প্যান্থারের ছবি ধরা পড়ল - The News Lion

বক্সা ব্যাঘ্র প্রকল্পের জংগলে ব্ল্যাক প্যান্থারের ছবি ধরা পড়ল

 


দি নিউজ লায়নঃ    বছরের প্রথম দিনেই দারুন সুখবর দিল বক্সা ব্যাঘ্র প্রকল্প কতৃপক্ষ। শুধু খবর নয় একেবারে ছবি প্রকাশ করে নতুন বছরের শুভেচ্ছা জানালেন বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা শুভংকর সেনগুপ্ত। ফের বক্সা ব্যাঘ্র প্রকল্পের জংগলে ব্ল্যাক প্যান্থারের ছবি ধরা পড়ল। একাধিক ব্ল্যাক প্যান্থারের ছবি ধরা পড়েছে বলে দাবি করেছে বক্সা ব্যাঘ্র প্রকল্প কতৃপক্ষ। এর মধ্যে তিন চার বছর বয়সের একটি শাবক ব্ল্যাক প্যান্থারের ছবিও রয়েছে। আর এই শাবক ব্ল্যাক প্যান্থারের ছবি দিয়েই নতুন বছরে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা।


 বন  দফতরের পাতা ট্র‍্যাপ ক্যামেরাতেই এই সব ছবি ধরা পড়েছে। তবে শুধু ব্ল্যাক প্যান্থারই নয় ভাল্লুক, মেঘ চিতা সহ বিভিন্ন বন্য জন্তুর ছবি ধরা । বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা শুভংকর সেনগুপ্ত বলেন, " বর্ষার পরে নভেম্বরের পর থেকে আমরা আমাদের ট্র‍্যাপ ক্যামেরার ছবি গুলোতে নিয়মিত নজর রাখি। নভেম্বরের পর থেকে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জংগলে একাধিক ব্ল্যাক প্যান্থারের ছবি ধরা পড়েছে। যাকে আমরা টেকনিক্যালি মেলানিস্টিক লেপার্ড বলি। তবে শুধু ব্ল্যাক প্যান্থার নয় ভাল্লুক, মেঘ চিতা সহ বিভিন্ন বিরল থেকে অতি বিরল বন্য প্রানের ছবি পেয়েছি।


 এটা খুবই আনন্দের।" মিলেনিস্টিক এই লেপার্ড যাকে কেউ কালো চিতা আবার কেউ ব্ল্যাক প্যান্থার বলে তা নিতে বছর শুরুতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কিন্তু কি এই মিলেনিস্টিক( Milenistic Leopard)  লেপার্ড?  বিশেষজ্ঞরা জানাচ্ছেন এটা আসলে এক ধরনের লেপার্ড। কালো হলুদ ডোরাকাটার বদলে জিনগত পরিবর্তনের ফলে এদের শরীর সম্পূর্ন কালো রঙের হয়ে যায়। বংশানুক্রমে কালো লেপার্ডের বংশ বৃদ্ধিও হয়। যাকে আসলে অনেকেই ব্ল্যাক প্যান্থার বলেন। 


ন্যাফের কোঅর্ডিনেটর অনিমেশ বোস বলেন, " দীর্ঘ ২৫ বছর থেকে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জংগলে মিলেনিস্টিক লেপার্ড বা ব্ল্যাক প্যান্থারের উপস্থিতি পাওয়া যাচ্ছে। নতুন বছরের শুরুতেই এই ছবি খুব আনন্দের। বক্সার জীব বৈচিত্র অত্যন্ত ভালো রয়েছে বলেই প্রমান করছে এই ছবি।" কিন্তু ঠিক কতগুলো ব্ল্যাক প্যান্থার রয়েছে এই বনাঞ্চলে? বন কর্তারা জানাচ্ছেন সেই সঠিক তথ্য নিরাপত্তার কারনেই তারা প্রকাশ করছেন না। পাছে চোরা শিকারিদের নজর পড়ে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জংগলের উপর।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.