বিশ্বাসঘাতকদের বাংলা থেকে উৎখাত করে তৃতীয় বারের জন‍্য বাংলার মুখ‍্যমন্ত্রী হবেন মমতা - The News Lion

বিশ্বাসঘাতকদের বাংলা থেকে উৎখাত করে তৃতীয় বারের জন‍্য বাংলার মুখ‍্যমন্ত্রী হবেন মমতা

 


 দি নিউজ লায়নঃ      বিশ্বাসঘাতকরা নিজেদের স্বার্থে সাম্প্রদায়িক বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। এদের বাংলা থেকে উৎখাত করতে হবে। তৃতীয় বারের জন‍্য বাংলার মুখ‍্যমন্ত্রী হবেন মমতা। দলের প্রতিষ্ঠা দিবসে শপথ নিলেন তৃণমূল নেতা কর্মীরা। শুক্রবার রাজ্যজুড়ে দলের প্রতিষ্ঠা দিবস উদযাপন করলেন তৃণমূল নেতাকর্মীরা। হাওড়ায় তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক তথা মন্ত্রী অরূপ রায় সহ জেলার তৃণমূল নেতৃত্ব। দলীয় পতাকা উত্তোলনের পর অরূপ রায় বলেন, "যতদিন আমাকে দলের প্রয়োজন হবে ততদিন দলের জন্য সেবা করে যাব। 


দল ক্ষমতায় থাকলেও দলের সঙ্গে আছি। দল ক্ষমতায় না থাকলে বিরোধী দলে আছি। যতদিন দলের আমাকে প্রয়োজন ততদিন পর্যন্ত দল করে যাব। কোনওদিন সাম্প্রদায়িক দলে নাম লেখাব না।" তিনি আরো বলেন, "দল ছেড়ে কে যাবেন বা না যাবেন, অথবা যে যেতে চান যেতে পারেন। দল হচ্ছে জনসমুদ্র। সেখান থেকে এক ঘড়া, এক বালতি বা এক ড্রাম জল তুলে নিলে সমুদ্রের যেমন কোনও ক্ষতি হয়না, জল কমে যায়না, সেরকম তৃণমূল থেকে দু'চারজন হেলাফেলা চলে গেলে তাতেও দলের কোনও ক্ষতি হবেনা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক জটু লাহিড়ী, ব্রজমোহন মজুমদার সহ দলের জেলা নেতৃবৃন্দ। দক্ষিণ 24 পরগনার বারুইপুরে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমান বন্দোপাধ্যায়। তিনি বলেন, বিরোধীরা সকালে আসছে বিকালে দলবদল করে চলে যাচ্ছে ,আমাদের সদস্যসংখ্যা নির্দিষ্ট আছে, এক ইঞ্চি কমেনি। 


সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। তিনি আরো বলেন,দলকে ইক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে মমতার আসা সময়ের অপেক্ষা। পূর্ব মেদিনীপুর জেলার  কাঁথি ১ নম্বর ব্লকের অন্তর্গত রাইপুর পশ্চিমবাড় অঞ্চলের বাধিয়া গ্রামে তৃণমূলের  প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়।এলাকার তৃণমূলের ছাত্র-যুব সংগঠনের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দলের  পতাকা উত্তোলন করেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য উত্তম বারিক। তৃণমূল ছাত্র-যুব'র পক্ষ থেকে প্রায় ৬০০ জন উপস্থিত ছিল। 


 পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে তৃণমূলের ২৩ তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। মেদিনীপুর শহরে দলের জেলা কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করেন দলের জেলা সভাপতি অজিত মাইতি ।ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক দিনেন রায় ও প্রদুৎ ঘোষ।   জেলার প্রতিটি ব্লকে প্রতিষ্ঠা দিবস উদযাপন বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয়।  তৃণমূল  জেলা সভাপতি অজিত মাইতি বলেন, বিজেপি হিংসার রাজনীতি শুরু করেছে  তাই রাজ্যজুড়ে বিজেপি হিংসা শুরু করেছে এবং তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করছে। বাংলার মানুষ বিজেপিকে এর জবাব দেবে। তিনি আরো বলেন যে কেউ কেউ তৃণমূলে থেকে বড় হয়ে বিজেপি দলে গিয়েছে বিজেপিতে গিয়ে তৃণমূলের বিরুদ্ধে লাগাতার কুৎসা করছে।তাই এর বিরুদ্ধে বাংলার মানুষ বিজেপিকে যোগ্য জবাব দেবে। তিনি বলেন বাংলার মানুষ মমতার  পাশে রয়েছে, আগামী দিনেও থাকবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.