দীর্ঘদিনের সম্পর্কের দাবিতে সিভিক ভলেন্টিয়ারের স্ত্রীর অধিকার নিয়ে থানার দ্বারস্থ হলেন যুবতী - The News Lion

দীর্ঘদিনের সম্পর্কের দাবিতে সিভিক ভলেন্টিয়ারের স্ত্রীর অধিকার নিয়ে থানার দ্বারস্থ হলেন যুবতী

 


দি নিউজ লায়নঃ  প্রায় দু'বছর আগে শান্তিপুর থানায় একটি জরুরী কাজে এসে, পরিচয় থানার এক সিভিক ভলেন্টিয়ার কৌশিক বোসের সাথে। এরপর বন্ধুত্ব পরবর্তীতে পরিণত হয় প্রগাঢ় ভালোবাসায়!  বছর খানেক আগে ওই যুবতীর বিয়ের প্রস্তাব নাকচ করে, গৃহ নির্মাণের কারণে, পরবর্তীতে লকডাউনের অজুহাতে তবে গত ডিসেম্বর মাসে সম্পূর্ণ বেঁকে বসে ওই সিভিক ভলেন্টিয়ার।


 কারণ হিসেবে দীর্ঘদিন কিছু না বললেও জানুয়ারি মাসের প্রথমে জানায়, মায়ের পছন্দ নয়। যুবতীর প্রশ্ন! একদিনের ভুল নয়, দীর্ঘ দুই বছর ধরে বেশ কয়েকবার শারীরিক সম্পর্ক তৈরি করার আগে, মায়ের অনুমতি নেওয়া প্রয়োজন ছিলো। এখন আর পেছনের জায়গা নেই, দাবি একটাই "স্ত্রীর মর্যাদা"। ওই সিভিক ভলেন্টিয়ারের পরিবার থেকে, প্রকাশ্যে কিছু না বললেও ওই যুবতীর অতীতে একবার বিবাহের কথা জানা যায়। হয়তো সেই কারণেই আপত্তি! যদিও এ বিষয়ে ঐ যুবতী জানান, কৌশিক বোস ডাকনাম সানি প্রথম থেকেই জানতো আমার একবার বিবাহ হয়েছিলো, এবং তার সাথে আমার দীর্ঘদিন কোনো সম্পর্ক নেই। 


অবশেষে গত আটই জানুয়ারি, শান্তিপুর থানার একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওই যুবতী, এস ডি পিও র সঙ্গে দেখা করে, সমস্ত প্রমাণসাপেক্ষ আবেদন রাখেন সুবিচারের। জানা যায়, ওই যুবতীকে সবরকম আইনি সহযোগিতা করবে প্রশাসন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.