স্কুল পর্যায়ের ক্রিকেট খেলছে পাকিস্তান : শোয়েব আখতার - The News Lion

স্কুল পর্যায়ের ক্রিকেট খেলছে পাকিস্তান : শোয়েব আখতার

 


নিজস্ব প্রতিনিধিঃ     ব্যাটিং হোক বোলিং দুই বিভাগেই একেবারে তথৈবচ অবস্থা পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের। বাবর আজমকে ছাড়া সেই দুর্দশা আর ও প্রকট হয়ে উঠেছে। নিউজিল্যান্ডে পাকিস্তান দলের পারফরম্যান্স অত্যন্ত খারাপ হয়েছে‌ । এই পারফরম্যান্স একেবারেই মানতে পারছেন না পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার।


রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের বক্তব্য পাকিস্তান স্কুল পর্যায়ের ক্রিকেট খেলছে। পাকিস্তান টিম ম্যানেজমেন্টের প্রবল সমালোচনা করেছেন তিনি। ক্রাইস্টচার্চে উইলিয়ামসনদের বিপক্ষে দ্বিতীয় টেস্টে অত্যন্ত বাজেভাবে হারের মুখ দেখে পাকিস্তান। শেষ টেস্ট চলাকালীন নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিও বার্তায় শোয়েব বলেন, 'পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পলিসি দেখুন ! তারা মাঝারি মানের খেলোয়াড়দের দলে নিচ্ছে এবং একের পর এক ম্যাচে সুযোগ দিয়ে যাচ্ছে। তারা মাঝারি মানের দল গঠন করছে এবং তাতে মাঝারি মানের ফলাফল আসছে,যা অত্যন্ত বেদনার।'


শোয়েব জানান 'পাকিস্তান যখনই টেস্ট ম্যাচ খেলে, তখনই এই কঠোর সত্যটা সবার সামনে চলে আসে। ওরা স্কুল লেভেলের ক্রিকেট খেলছে। ম্যানেজমেন্ট ক্রিকেটারদের স্কুল লেভেলের ক্রিকেটার বানাচ্ছে।'

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.