শুভেন্দু অধিকারী তোলাবাজের চূড়ামণি, বললেন সোহম - The News Lion

শুভেন্দু অধিকারী তোলাবাজের চূড়ামণি, বললেন সোহম

 




দি নিউজ লায়ন ;  শুভেন্দু অধিকারী তোলাবাজের চূড়ামণি। তাঁকে তো টিভির পর্দায় টাকা নিতে দেখা গিয়েছিলো। এভাবেই এবারে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তোপ দাগলেন যুব তৃণমূলের সহ সভাপতি তথা অভিনেতা  সোহম চক্রবর্তী। মালদহে এক পথসভায় দাঁড়িয়ে সোহম উইপোকার সঙ্গে তুলনা করলেন শুভেন্দু অধিকারীকে। 


তিনি বলেন, বলতে খুবই খারাপ লাগছে, কিছু ভুঁইফোড় মানুষ রয়েছেন। তারা এতোদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হয়ে ছিলেন। গত ছয় বছর ধরে কী করেছেন সেটা সকলেই জানেন। আসলে এরা হলো উইপোকার মতো। একবার ঘরে ঢুকে গেলে ফোঁপরা করে দেয়। এই ধরনের নেতারা যতো তাড়াতাড়ি দল থেকে বেরিয়ে যান ততোই ভালো। সোহম বলেন, একজন ভুঁইফোড় বেরিয়ে গিয়েছেন, বাকিরা বেরিয়ে গেলে ভালো। 


বিজেপির কেন্দ্রীয় নেতাদের এদিন সোহম বহিরাগত বলেও কটাক্ষ করেন। বলেন, বাংলায় ঘুরতে এসো, বাংলাকে দেখতে এসো। মালদার মিষ্টি আম দিয়ে তোমাদের স্বাগত জানাবো। কিন্ত বাংলার দিকে কুনজরে তাকালে আমের আঁটি ছুড়ে মারবো।   

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.