কংসাবতী নদীতে স্নান করতে নেমে জলে ডুবে এক মহিলার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া - The News Lion

কংসাবতী নদীতে স্নান করতে নেমে জলে ডুবে এক মহিলার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া

 


দি নিউজ লায়নঃ     বৃহস্পতিবার দুপরে স্নান করতে নেমে  বালি খাদানের জলে ডুবে মৃত্যু হল এক মহিলার। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে  ঝাড়গ্রান জেলার বিনপুর এক ব্লকের বৈতার কংসাবতী নদী ঘাটে। মৃত মহিলা নাম নীহারিকা মন্ডল (৬৫)। তার বাড়ি বিনপুর এক ব্লকের অন্তর্গত লালগড় থানার পলাশী গ্ৰামে।নীহারিকা মণ্ডল এর মৃত্যুর খবর জানাজানি হতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


 খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়  লালগড় থানার পুলিশ।  লালগড় থানার পুলিশ ময়নাতদন্তের জন্য মৃত দেহ তুলতে গেলে গ্ৰামবাসীদের বাধায় পড়ে।গ্ৰামবাসীদের বক্তব্য অবিলম্বে বালি খাদান গুলি বন্ধ করতে হবে।প্রতি নিয়ত কংসাবতী নদী থেকে বালি তুলায় এই ধরনের দূর্ঘটনা ঘটেছে। কিছু দিন আগে  ওই একই জায়গায় দুই জন জলে ডুবে মারা যায়। যার ফলে ওই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। লালগড় থানার পুলিশ গ্রামবাসীদের বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেয়। 


পুলিশের কাছে আশ্বাস পাওয়ার পর গ্রামবাসীরা পুলিশকে মৃতদেহ উদ্ধার করতে দেয়। এরপর লালগড় থানার পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়না তদন্ত করার জন্য ঝাড়গ্রাম সুপার সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে পাঠায়। সেইসঙ্গে লালগড় থানার পুলিশ কি কারনে ওই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখার জন্য তদন্তের কাজ শুরু করেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.