আবারও রাজনৈতিক হিংসায় উত্তপ্ত কেশপুর - The News Lion

আবারও রাজনৈতিক হিংসায় উত্তপ্ত কেশপুর



দি নিউজ লায়নঃ   আবারো রাজনৈতিক হিংসার ঘটনায় উত্তপ্ত  হয়ে উঠলো পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের শ্যামচাঁদপুর সহ একাধিক গ্রাম।ভাঙচুর সহ জ্বালিয়ে দেওয়া হয় তৃণমূল দলীয় কার্যালয়। অভিযোগের তীর বিজেপির দিকে। তৃণমূলের অভিযোগ শনিবার রাতে কেশপুর ব্লকের ১নম্বর অঞ্চলের শ্যামচাঁদপুর, তেজাপাড়া,সাতসোল এলাকায় তৃণমূলের তিনটি  দলীয় কার্যালয় ভাঙচুর,লুটপাট চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাও একটি কার্যালয় আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়।


বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে, যদিও বিজেপির আনা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। পাশাপাশি বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি ভাঙচুরের অভিযোগ তুলছে বিজেপি কর্মীরা,এই ঘটনায় শুরু হয়েছে বিজেপি ও তৃণমূলের মধ্যে রাজনৈতিক তরজা, ঘটনায় ব্যাপক উত্তেজনা রয়েছে সমগ্র এলাকাজুড়ে। ইতিমধ্যেই ৭ জনকে আটক করেছে আনন্দপুর থানার পুলিশ, পাশাপাশি এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। 


কেশপুরের বিধায়ক শিউলি সাহা অভিযোগ করে বলেন শান্ত কেশপুর কে অশান্ত করে তোলার জন্য বিজেপি কয়েকজন হার্মাদ কে সঙ্গে নিয়ে সুপরিকল্পিতভাবে কেশপুর ব্লকের এক নম্বর অঞ্চলের শ্যামচাঁদপুর সহ পাশাপাশি কয়েকটি এলাকায় তিনটি তৃণমূলের দলীয় কার্যালয়ে থাকা সমস্ত জিনিস লুট করে নিয়ে যায় এবং একটি কার্যালয়ে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয় ।তিনি বলেন বিষয়টি আনন্দপুর থানায় দলের পক্ষ থেকে লিখিতভাবে জানানো হয়েছে। পুলিশকে জানানো হয়েছে যারা ওই ঘটনায় যুক্ত তাদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। সেই সঙ্গে শিউলি সাহা বিজেপিও সিপিএমকে হুশিয়ারি দিয়ে বলেন এরপর যদি তৃণমূল কংগ্রেস এর কার্যালয় ও কর্মীদের উপর হামলা চালানো হয় তাহলে তৃণমূলের কর্মীরা চুপ করে বসে থাকবে না ।


কারণ মানুষের ধৈর্যের সীমা থাকে সেই ধৈর্যের সীমা যখন হারিয়ে যায় তখন তা অন্যরকম হয়। তাই  আর মুখ বুজে সব কিছু সহ্য করবেনা তৃণমূলের কর্মী ও সমর্থকরা। যার ফলে বিধানসভা নির্বাচনের আগে উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর এলাকা।একসময় সিপিএম বিরোধী রাজনৈতিক দলের উপর হামলা চালিয়েছিল সিপিএম। সেই একই কায়দায় বিজেপিতে যোগ দেওয়া সিপিএম দলের হার্মাদরা তৃণমূল কংগ্রেসের কার্যালয় ভাঙচুর করে লুটপাট ও হামলা চালানোর পাশাপাশি আগুন লাগানোর ঘটনা ঘটিয়েছে বলে তিনি অভিযোগ করেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.