এক আদিবাসী মহিলার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য, ডেবরায় পথ অবরোধ - The News Lion

এক আদিবাসী মহিলার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য, ডেবরায় পথ অবরোধ



দি নিউজ লায়নঃ    রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানার ইসলামপুর এলাকায় এক আদিবাসী মহিলার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো সমগ্র এলাকায়। জানা গিয়েছে ওই মহিলার মৃতদেহে ক্ষতের চিহ্ন থাকায় তাকে খুন করা হয়েছে বলে  অভিযোগ এলাকাবাসীদের। জানা গিয়েছে মৃতার নাম মিনা কেঁড়ায়, বয়স আনুমানিক ৪০ বছর, আরো জানা যায় যে ওই মৃত মহিলার বাড়ি স্থানীয় বিরুনিয়া গ্রামে। 


এরপর স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় খবর দেওয়া হয় ডেবরা থানার পুলিশকে।খবর পেয়ে ঘটনাস্থলে ডেবরা থানার পুলিশ এসে  মৃত দেহটি উদ্ধার করে ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। জানা গিয়েছে শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরোনোর পর আর বাড়ি ফেরেনি মৃতা।রবিবার সকালে দেহ উদ্ধারের পর রীতিমতো ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। মৃতা ঐ মহিলা দিনমজুরের কাজ করত বলে জানা গিয়েছে।


 ওই ঘটনার পিছনে কে বা কারা জড়িত তার খোঁজে তদন্ত শুরু করেছে ডেবরা থানার পুলিশ।এদিকে ঐ ঘটনার প্রতিবাদে সঠিক তদন্তের দাবীতে ডেবরা সবং রাজ্য সড়কের গোদাবাজারে অবরোধ শুরু করেছে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখায়। তাদের দাবী ঘটনাটি  খুনের ঘটনা।


 দ্রুত তদন্ত করে দোষীদের শাস্তি দিতে হবে। ঘটনাস্থলে ডেবরা থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।ডেবরা থানার পুলিশ দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করার আশ্বাস দিলে গ্রামবাসীরা পথ অবরোধ তুলে নেয়।তবে এলাকায় উত্তেজনা থাকায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.