মোবাইলের শোকে আত্মহত্যার চেষ্টা যুবকের
দি নিউজ লায়নঃ রবিবার মোবাইলের শোকে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে এক যুবক।ঘটনাটি ঘটে বাসন্তী থানার কাঁঠালবেড়িয়া গ্রাম।স্থানীয় সুত্রে জানা গিয়েছে কাঠালবেড়িয়া গ্রামের বাসিন্দা যুবক সুজন নস্কর প্রায় ২৪ ঘন্টাই মোবাইল ফোন নিয়ে বিভিন্ন খেলায় বুঁদ হয়ে থাকতো।
পরিবারে কোন কাজ কর্ম করতো না।আর সেই কারণে পরিবারের সদস্যরা শনিবার রাতে বকাবকি করেছিল।মোবাইলের শোকে এবং বকাবকি শুনে রবিবার সকালে সকলের অলক্ষ্যে বাড়িতে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে যুবক।
বিষয়টি পরিবারের সদস্যদের নজরে পড়লে তারা সঙ্গে সঙ্গে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসে।সেখানেই তার চিকিৎসা চলছে।তবে বর্তমানে যুবক সুস্থ আছে।আর এই ঘটনায় কান্নায় ভেঙে পড়ে যুবকের পরিবারের সদস্যরা।তারা অবাক হয়ে যায় এমন ধরনের ঘটনায়।

Post a Comment