মালদার হরিশ্চন্দ্রপুর এ তৃণমূল পঞ্চায়েত প্রধানের ওপর হামলা, বাঁচাতে গিয়ে জখম আরও দুই তৃণমূল কর্মী - The News Lion

মালদার হরিশ্চন্দ্রপুর এ তৃণমূল পঞ্চায়েত প্রধানের ওপর হামলা, বাঁচাতে গিয়ে জখম আরও দুই তৃণমূল কর্মী

 


দি নিউজ লায়নঃ   তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধানের ওপর বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলার অভিযোগে তীব্র উত্তেজনা ছড়ালো হরিশ্চন্দ্রপুর থানার দৌলতপুর এলাকায়। গুরুতর আহত অবস্থায় ওই পঞ্চায়েত প্রধানকে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে চাচোল সুপার স্পেশালিটি হাসপাতালে শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানা দৌলতপুর গ্রাম পঞ্চায়েত অফিস চত্বরে। টেন্ডার প্রক্রিয়াকে ঘিরে ওই পঞ্চায়েত প্রধানের ওপর হামলার ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ।


 পঞ্চায়েত প্রধানকে বাঁচাতে গিয়ে তৃণমূল দলের এক সদস্য গুরুতর জখম হয়েছেন। তারও চিকিৎসা চলছে চাচোল সুপার স্পেশালিটি হাসপাতালে। এদিকে এই হামলার ঘটনার খবর পেয়ে ওই এলাকায় পৌঁছায় হরিশ্চন্দ্রপুর থানার  পুলিশ। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। পুলিশ ও সংশ্লিষ্ট পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, আহত পঞ্চায়েত প্রধানের নাম তাফাজ্জুল হক (৫০)।  পঞ্চায়েতের বিভিন্ন কাজের টেন্ডারকে ঘিরেই মূলত গোলমালের সূত্রপাত। এনিয়ে বিজেপির ইন্ধনে স্থানীয় কিছু মানুষের সঙ্গে ওই গ্রাম পঞ্চায়েত প্রধানের গোলমাল বাঁধে, তারপরই হঠাৎ করে দুই পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পরে।


 সেখানে প্রধানকে মারধর করা হয় বলে অভিযোগ। যদিও এই হামলার ঘটনার পর প্রধানসহ দুই পক্ষের তরফ থেকেই হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে।তৃণমূলের জেলার মুখপাত্র শুভময় বসু বলেন, দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের ওপর হামলার ঘটনাটি ঘটেছে। প্রধানকে বাঁচাতে গিয়ে একজন দলীয় কর্মী জখম হয়েছেন। পুরো ঘটনাটি তদন্ত করে দোষীদের গ্রেপ্তারের জন্য পুলিশকে জানানো হয়েছে। এই ঘটনায় বিজেপির যোগ রয়েছে বলেও অভিযোগ করেছেন শুভময় বাবু। হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ জানিয়েছে, হামলার ঘটনার বিষয়ে অভিযোগ হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.