উলুবেড়িয়া দক্ষিন কেন্দ্রে অধিকারী, বন্দ্যোপাধ্যায়কে দাঁড়ানোর চ্যালেঞ্জ দিলেন পুলক
দি নিউজ লায়নঃ প্রত্যশিতভাবে শুভেন্দু অধিকারীর পর শনিবার রাজীব বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যোগ দিয়েছেন। বিজেপিতে যোগ দেওয়ার পর রবিবার ডুমুরজলার সমাবেশ থেকে শাসক দলের বিরুদ্ধে তোপ দেগেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। আর এবার নাম না করে শুভেন্দু এবং রাজীবকে বিধানসভা নির্বাচনে নিজের বিধানসভা কেন্দ্রে দাঁড়ানোর চ্যালেঞ্জ দিলেন উলুবেড়িয়া দক্ষিন কেন্দ্রের বিধায়ক পুলক রায়। রবিবার বিকালে বীরশিবপুরে মহেশপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের বুথ ভিত্তিক কর্মী সম্মেলন থেকে এই চ্যালেঞ্জ দেন বিধায়ক পুলক রায়।
এদিন বিধায়ক বলেন তৃণমুল পড়াশুনা করে পরীক্ষায় প্রথম হওয়ার জন্য বসছে এবং প্রথম হবেই। তিনি বলেন যদি ক্ষমতা থাকে তাহলে বিধানসভা নির্বাচনে শুধু অধিকারী বন্দ্যোপাধ্যায় নয় দিলীপ ঘোষ দাঁড়ালেও তাদের গোহারান হারানো হবে। এদিন বিধায়ক পুলক রায় রাজীব বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন যদি উনি বাপের বেটা হতেন তাহলে আগেই পদত্যাগ করতেন। তিনি বলেন পলাশীর যুদ্ধে যেরকম মীরজাফরের পরাজয় হয়েছিল এবারের নির্বাচনেও সেইরকম মীরজাফরদের পরাজয় হবে।
এদিনের এই কর্মী সম্মেলন থেকে বিধায়ক বলেন যদি বাইরে থেকে কেই এসে জোড় ফূল ছেড়ার চেষ্টা করে তাহলে প্রতিটি তৃণমুল কর্মী বুক দিয়ে রক্ষা করবে। এদিনের এই সম্মেলন থেকে বিধায়ক পুলক রায় ২০২২ সালে মধ্যে উলুবেড়িয়া দক্ষিন বিধানসভার প্রতিটি বাড়িতে পানীয় জল পৌছে দেওয়ার প্রতিশ্রুতি দেন। সম্মেলন থেকে বিধায়ক দাবি করেন গত বিধানসভা নির্বাচনে যে ব্যবধানে তৃণমূল উলুবেড়িয়া দক্ষিন বিধানসভা থেকে জয়লাভ করেছিল এবারে তার থেকে বেশী ব্যবধানে তৃণমুল জয়লাভ করবে এবং জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করবে।

Post a Comment