বোমাবাজির ঘটনায় সক্রিয় দুই বিজেপি কর্মী গ্রেপ্তার - The News Lion

বোমাবাজির ঘটনায় সক্রিয় দুই বিজেপি কর্মী গ্রেপ্তার

 


দি নিউজ লায়নঃ   বৃহস্পতিবার সন্ধেতে জগদ্দল থানার ১৭ নম্বর ওয়ার্ডের রুস্তম গুমটিতে বোমাবাজির ঘটনা ঘটে। সেই ঘটনায় জগদ্দল থানার পুলিশ ভাটপাড়া মন্ডল-১ এর সাধারণ সম্পাদক রণবীর সিং এবং ১৯ নম্বর বুথ সভাপতি সুরেশ কৈরীকে শুক্রবার গ্রেপ্তার করে।


দলীয় কর্মী গ্রেপ্তারের খবর পেয়ে শুক্রবার সকালে জগদ্দল থানায় আসেন বিধায়ক পবন কুমার সিং, ভাটপাড়া মন্ডল-১,২ ও ৩ সভাপতি যথাক্রমে সন্তোষ পান্ডা, বিশ্বজিৎ মিশ্র ও মহেশ সাউ, বিদায়ী কাউন্সিলর সম্পা দে নাথ।  অবিলম্বে ধৃতদের না ছাড়লে, বৃহত্তর আন্দোলনে সামিল হবার হুমকি দিয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.