দার্জিলিং জেলায় ত্রুটিপূর্ণ ৪০০ইভিএম বাতিল - The News Lion

দার্জিলিং জেলায় ত্রুটিপূর্ণ ৪০০ইভিএম বাতিল

 


দি নিউজ লায়নঃ    দার্জিলিং জেলায় ত্রুটিপূর্ণ ৪০০ইভিএম বাতিল।কড়া নিরাপত্তায় মহড়া ভোটের পর বাতিল করা হয়েছে ৩৯১টি ইভিএম। জানা গিয়েছে, শিলিগুড়ি প্রথম পর্যায়ের মহড়া ভোট সম্পূর্ণ হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল অংশ নিলেও অনীহা অংশ নেয়নি বামেদের একাংশ। প্রথম পর্যায়ের চেকিংয়ের পরই প্রায় ৪০০এর কাছাকাছি ইভিএম ভিভিপ্যাটে গোলযোগ ধরা পড়ে।


 দার্জিলিং পাঁচটি বিধানসভার বুথ ভিত্তিক লোকসভা নির্বাচনে ব্যবহৃত ৭০০০ ইভিএম যন্ত্রগুলির প্ৰথম পর্যায়ের ফাস্ট লেভেল চেকিং সম্পন্ন হয়েছে। আগামী বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করে নির্বাচন কমিশনে তত্ত্বাবধানে নির্বাচনী আধিকারিকরা কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সকাল ৯টা থেকে ৬টা পর্যন্ত ফাস্ট লেভেল চেকিং চালানো হয়েছে।   ওয়েব কাস্টিংয়ের মাধ্যমে কড়া নিরাপত্তার ইভিএম পর্যবেক্ষনের পর  মোট ৭০০০ ইভিএম যন্ত্রের মধ্যে ৩৯১টি ইভিএম যন্ত্র ত্রুটি পূর্ন তা সামনে এসেছে বলে নির্বাচনী আধিকারিক সূত্রে জানা গিয়েছে।


 এই পুরো বিষয়ে জেলার এক নির্বাচনী আধিকারিক প্রিয়দর্শিনী এস জানান প্ৰথম পর্যায়ে বেশ কিছু ত্রুটিপূর্ণ ইভিএম বাছাই করা হয়েছে। ১৭জানুয়ারি পর্যন্ত ত্রুটিহীন ইভিএম যন্ত্র সংরক্ষন ও ত্রুটিপূর্ণ ইভিএম গুলির বাছাই হয়েছে। এতমাসে যাবৎ পড়ে অনেক ইভিএম যন্ত্র বিকল হয়ে পড়ে। তবে নির্বাচন কমিশনকে পুরো বিষয়টি জানিয়ে রিপোর্ট পাঠানো হয়েছে । কমিশন নিশ্চত ভাবে ত্রুটিপূর্ণ ইভিএমগুলি বদলে নতুন যন্ত্র পাঠাবে। অন্যদিকে ফাস্ট লেভেল চেকিংয়ের পর সেগ্রিগেশনের কাজ শুরু হয়েছে। কোনো বিধানসভা কেন্দ্রে কত বুথে কত ইভিএম পৌছবে তার চূড়ান্ত হিসেবনিকেশ করে বাছাই ও বিধানসভা ভিত্তিক ইভিএম পৃথকীকরনের কাজ চলছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.