নতুন কমিটিতে জেলা চেয়ারম্যান পদ নয়া সংযোজন করে দায়িত্ব দেওয়া হলো প্রবীণ তৃনমূল নেতা প্রতুল চক্রবর্তীকে - The News Lion

নতুন কমিটিতে জেলা চেয়ারম্যান পদ নয়া সংযোজন করে দায়িত্ব দেওয়া হলো প্রবীণ তৃনমূল নেতা প্রতুল চক্রবর্তীকে

 


দি নিউজ লায়নঃ     নতুন কমিটিতে জেলা চেয়ারম্যান পদ নয়া সংযোজন করে দায়িত্ব দেওয়া হলো প্রবীণ তৃনমূল নেতা প্রতুল চক্রবর্তীকে। শনিবার দার্জিলিং জেলা তৃনমূলের নতুন জেলা কমিটি গঠন করে ঘোষণা করা হয়।জেলা কমিটির ক্ষেত্রে জেলা চেয়ারম্যান পদটিকে নতুন করে সংযোজিত করা হয়। পূর্বে  দার্জিলিং জেলা কমিটির ক্ষেত্রে জেলা চেয়ারম্যান পদটি ছিলনা। তবে বিধানসভা নির্বাচনের আগে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও পরিচালনার বিষয়টিকে নজরে রেখেই দলীয় শীর্ষ নেতৃত্বদের তরফে বরিষ্ট তৃনমূল নেতা প্রত্যুল চক্রবর্তীকে চেয়ারম্যান পদে বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই মনে করা হচ্ছে। 


দার্জিলিং জেলা সভাপতি রঞ্জন সরকার বলেন নতুন কমিটি সঙ্গে ২৫শে জানুয়ারি বৈঠক করবো। দলের নির্বাচন মুখী গতিবিধি ও দল পরিচালনার বিষয়গুলি নিয়ে আলোচনা করা হবে। নতুন কমিটিতে যারা রয়েছেন তারা প্রত্যেকেই দক্ষ। অন্যান্য জেলায় পূর্বেই জেলা চেয়ারম্যান পদ ছিল এবারে এই জেলার ক্ষেত্রেও সেই পদে বরিষ্ট নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান তিনি। প্রায় এক বছরের বেশি সময় ধরে তৃনমূলের জেলায় কমিটি গড়া হয়নি। অন্যদিকে লোকসভা নির্বাচনের পরে পুরোনো কমিটি ভেঙে রঞ্জন সরকারকে জেলা সভাপতি ঘোষণা করা হলেও নতুন জেলা কমিটি তৈরী করা হয়নি সেসময়। সম্প্রতি ডিসেম্বর মাসে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরকালে জেলা কমিটি গঠনের প্রক্রিয়া দ্রুত নিষ্পন্ন করার নির্দেশ দেন তিনি। 


মন্ত্রী গৌতম দেব ও রঞ্জন সরকারকে নামের তালিকা কলকাতায় দলের শীর্ষ স্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।এবারে নতুন জেলা কমিটির গঠনের ক্ষেত্রে প্রবীণ-নবীন নেতৃত্বদের সমান গুরুত্ব দেওয়া হয়েছে। জেলা কমিটির স্থায়ী আমন্ত্রিত অর্থাৎ অভিভাবক পদে রয়েছেন প্রথমেই মন্ত্রী গৌতম দেব, এরপরই জেলা কমিটির চেয়ারম্যান হিসেবে নতুন পদের দায়িত্বভার দেওয়া হয়েছে বরিষ্ট তৃনমূল নেতা তথা ২০০৬এর তৃনমূলের প্রার্থী প্রত্যুল চক্রবর্তীকে। জেলা সভাপতি পদে ছিলেন রঞ্জন সরকার। নবীন ও প্রবীণ মিলিয়ে জেলা সম্পাদকের পদে আটজনের নাম ঘোষণা করা হয়েছে।২৬জন সদস্য কমিটির সদস্যপদে রয়েছেন।এছাড়া বিধানসভাভিত্তিক তিনজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। শিলিগুড়ি বিধানসভার সভাপতি নান্টু পাল, মাটিগাড়া নকশালবাড়ির দায়িত্বে রয়েছেন প্রবীর রায়,ফাঁসীদেওয়া খড়িবাড়ীর সভাপতি করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.