বিশ্বাসঘাতক বিজেপিকে নয় তৃণমূলকে ভোট দিয়ে মমতাকে মুখ্যমন্ত্রী করুন, গুরুঙ
দি নিউজ লায়নঃ বিশ্বাসঘাতক বিজেপিকে নয় ভোট দিন তৃণমূলকে। তৃতীয়বারের জন্য বাংলার উন্নয়নের স্বার্থে মুখ্যমন্ত্রী করতে হবে মমতাকে- আলিপুরদুয়ারের কুমারগ্রাম এর জনসভা থেকে ডাক মোর্চা নেতা বিমল গুরুংয়ের। রবিবার গোর্খা জনমুক্তি মোর্চা নেতা বিমল গুরুং আলিপুরদুয়ারের কুমারগ্রাম ব্লকে জনসভা করেন। এদিন কুমারগ্রাম থানা সংলগ্ন মাঠে ওই সভার আয়োজন করা হয়।
গোটা কুমারগ্রাম ব্লক সহ আশপাশের বিভিন্ন জায়গার গোর্খা জনমুক্তি মোর্চার সদস্যরা সভাস্থলে উপস্থিত ছিলেন। ভিড়ে ঠাসা জনসভা থেকে বিজেপিকে তুলোধোনা করেন গুরুঙ। তিনি বলেন, বিজেপি যে শুধু পাহাড়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তাই নয় বিজেপি বাংলার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। মোদি সরকার গোটা দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এই ধরনের বিপদজনক দলকে কোন অবস্থাতেই সমর্থন করবেন না করলে তা বিপর্যয় হবে। যে ভাবে মুখ্যমন্ত্রী গোটা রাজ্যে ঘুরে উন্নয়ন করছেন মানুষের সঙ্গে মিশে গিয়ে সমস্যার কথা শুনছেন তার নজির বাংলায় নেই।
তাই উন্নয়নের স্বার্থে তৃণমূল কে ভোট দিন। মমতাকে তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী করুন। তিনি আরো বলেন বিজেপি পাহাড়ের মানুষকে ব্যবহার করে ভোটে জিতেছে এবার গোটা বাংলার মানুষকে ব্যবহার করে ক্ষমতায় আসতে চাইছে ফুল বোঝাতে চাইছে কিন্তু এই ফাঁদে পা দেওয়া চলবে না। বিজেপির মত বিশ্বাসঘাতকদের সমূলে উৎপাটিত করতে হবে।

Post a Comment