রবিবার বিকেলে আলিপুরদুয়ারে জনসভা করলেন বিমল গুরুং - The News Lion

রবিবার বিকেলে আলিপুরদুয়ারে জনসভা করলেন বিমল গুরুং

 


দি নিউজ লায়নঃ   রবিবার বিকেলে গোর্খা জনমুক্তি মোর্চার সুপ্রিমো বিমল গুরুং আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকে জনসভা করলেন। এদিন কুমারগ্রাম থানা সংলগ্ন মাঠে ওই সাভাটি আয়োজিত হয়েছে। গোটা কুমারগ্রাম ব্লক সহ আশপাশের বিভিন্ন জায়গার গোর্খা জনমুক্তি মোর্চার সদস্যরা সভাস্থলে উপস্থিত ছিলেন।


 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সভাটি আয়োজিত হয়েছে বলে জানা গেছে। সভা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বিমল গুরুং এদিন বিজেপি'র সমালোচনায় সরব হন। পাশাপাশি তৃণমূল কংগ্রেস কে ভোট দিয়ে জয়ী করার আহবান জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.