উত্তরবঙ্গ-সিকিমে পশ্চিমী ঝঞ্ঝার দাপটে কড়াল, শীতের দখলে শিলিগুড়ি
দি নিউজ লায়নঃ উত্তরবঙ্গ-সিকিমে পশ্চিমী ঝঞ্ঝার দাপটে কড়াল শীতের দখলে শিলিগুড়ি। পর্যটকদের জন্য সুখবর শোনাচ্ছে আবহাওয়াবিদেরা, হিল কন্যা দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা। মঙ্গলবার দিনভর কুয়াশার ঘন চাঁদরে ঢাকল উত্তরের আকাশ। দিনভর মুখভার করে রইলো উত্তরবঙ্গ সমস্ত জেলা। এদিন দুপুর নাগাদ শিলিগুড়ি সহ উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ঝিরিঝিরি বৃষ্টিপাত হয়।
শিশির পড়তে লাগে। আগামী ৭২ঘন্টা একইরকম মেঘের অবস্থায় থাকায় আবহাওয়া একইরকম থাকছে বলে পূর্বাভাস আবহাওয়াবিদদের। তারা জানাচ্ছেন মঙ্গলবারের পর বুধবারও দৃশ্যমানতা নামতে চলেছে ৫০এরও কম। আবহাওয়াবিদ গোপীনাথ রাহা জানান উত্তরবঙ্গ সংলগ্ন সিকিমে পশ্চিমী ঝঞ্জার অবস্থান করছে। যার জেরে মেঘাচ্ছন্ন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বেশ কিছু জায়গায় শিশির বৃষ্টি হয়।
পাহাড়ের এদিন দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৪-৫ডিগ্রী সেলসিয়াস কমছিল কিন্তু রাতের সর্বনিম্ন তাপমাত্রার খুব একটা হেরফের ঘটেনি। তবে দুদিন পর থেকে কমতে চলেছে রাতের তাপমাত্রাও। আগামী ৭২ঘন্টায় সমতলের শিলিগুড়ি, মালবাজার শ বিক্ষিপ্ত জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং সহ পাহাড়ি ভূমিতে তুষারপাতের সম্ভাবনা প্রবল।অন্যদিকে এদিন মেঘাচ্ছন্ন আকাশ থাকায় বাগডোগড়া বিমানবন্দরে থেকে কোনো বিমান ওঠানামা করতে না পারায় ২১টি বিমান বাতিল করা হয়েছে বলে জানায় বাগডোগড়া বিমানবন্দর কর্তৃপক্ষ।

Post a Comment