মাঝি জনজাতিকে কেন্দ্রীয় তপশিলি উপজাতি ভুক্ত তালিকায় অন্তর্ভুক্তিকরণের পক্ষে প্রস্তাব গ্রহণের সিদ্ধান্তকে সমর্থন জানালো গুরুং শিবির - The News Lion

মাঝি জনজাতিকে কেন্দ্রীয় তপশিলি উপজাতি ভুক্ত তালিকায় অন্তর্ভুক্তিকরণের পক্ষে প্রস্তাব গ্রহণের সিদ্ধান্তকে সমর্থন জানালো গুরুং শিবির

 


দি নিউজ লায়নঃ    সিকিম সরকারের মাঝি জনজাতিকে কেন্দ্রীয় তপশিলি উপজাতি ভুক্ত তালিকায় অন্তর্ভুক্তিকরণের পক্ষে প্রস্তাব গ্রহণের সিদ্ধান্তকে সমর্থন জানালো গোর্খা জনমুক্তি মোর্চার বিমল গুরুং শিবির। একইসঙ্গে পাহাড়ের 11 জন জাতিকে উপজাতির স্বীকৃতি না দেওয়ায় কেন্দ্রের বিজেপি সরকারের সমালোচনায় সরব হলেন গুরুঙ শিবিরের নেতারা।


 গোর্খা জনমুক্তি মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরী এদিন বলেন, পাহাড়ের 11 জন জাতিকে উপজাতির স্বীকৃতি দেওয়ার দাবি বহু বছর ধরে জানিয়ে আসা হচ্ছে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কেন্দ্রের বিজেপি সরকার প্রতিশ্রুতি দিলেও কাজের কাজ কিছু হয়নি। বারবার তারা প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। 


একের পর এক নির্বাচনে পাহাড় থেকে ভোট পেয়ে নির্বাচনে জিতলেও পাহাড়বাসীর দাবি পূরণ করেনি। আগামী দিনে তাই বিজেপির বিরুদ্ধে একাট্টা হতে হবে এবং নিজেদের দাবি ছিনিয়ে আনতে হবে। গোর্খা জনমুক্তি মোর্চার গুরুঙ শিবিরের পাশাপাশি পাহাড়ের প্রায় সব রাজনৈতিক দলই সিকিম সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.