ইলেকট্রিক পোস্টে ধাক্কায় চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত এক
দি নিউজ লায়নঃ রেললাইনের ধারের ইলেকট্রিক পোস্টে ধাক্কায় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হল এক ব্যাক্তির।মঙ্গলবার ঘটনাটি ঘটেছে শিয়ালদহ বনগাঁ শাখার হাবারায়।রেল পুলিশ তার দেহ উদ্ধার করেছে।বনগাঁ জি আর পি সুত্রে জানা গেছে এদিন সন্ধ্যা পর্যন্ত মৃত ব্যাক্তির নাম পরিচয় জানা যায় নি।তার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
রেল পুলিশ সুত্রে জানা গেছে এদিন শিয়ালদহ বনগাঁগামী ট্রেনটি আনুমানিক দুপুর ১ টা ৫৮ মিনিটে হাবরা স্টেশনে ঢোকার মুখেই দুরঘটনাটি ঘটেছে।প্রত্যক্ষদর্শী বনানী অধিকারে জানান ঐ ব্যাক্তি ফুল ভর্তি ব্যাগ নিয়ে ট্রেনের গেটে ঝুলছিলেন। হাবরা ১ নম্বর রেলগেট সংলগ্ন একটি ইলেকট্রিক পোষ্টে ধাক্কায় চলন্ত ট্রেন থেকে বস্তা নিয়ে পড়ে যান। বেশ কিছুটা দুরে তার দেহ ছিন্নবিন্ন অবস্থায় পড়েছিল।
এই দুর্ঘটনার ফলে বেশকিছুক্ষণ ট্রেন চলাচল এবং যশোর রোডের যানচলাচল বন্ধ ছিল।পরে জি আর পি পুলিশ দেহ উদ্ধার করে।

Post a Comment