আইএএস আধিকারিক পরিচয় দিয়ে কয়েক কোটি টাকা প্রতারণার দায়ে গ্রেপ্তার
দি নিউজ লায়নঃ আইএএস অফিসার পরিচয় দিয়ে কয়েক কোটি টাকা প্রতারণার দায়ে গ্রেপ্তার এক ব্যক্তি।বিভিন্ন জেলায় বহু মানুষের কাছে প্রায় ৩ কোটি টাকা এবং দুর্গাপুর থেকে প্রায় ৬০ লক্ষ টাকা আর্থিক প্রতারণার অভিযোগে কলকাতার ঠাকুরপুকুর থেকে গ্রেফতার অভিযুক্ত। সিআইডি অরূপ নন্দী নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। সিআইডি সূত্রে খবর, ওই ব্যাক্তি নিজেকে আইএএস অফিসার এবং রাজ্য সরকারের উচ্চপদস্থ আধিকারিক পরিচয় দিয়ে নীল বাতি লাগানো গাড়ি ব্যবহার করে প্রতারণা করতেন।
দুর্গাপুর থেকে বহু মানুষকে কম টাকায় সরকারি ফ্ল্যাট,জমি,মদের দোকানের লাইসেন্স দেওয়ার নামে 60 লক্ষ টাকা হাতানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে সিআইডি তদন্ত শুরু করে এবং কলকাতা ঠাকুরপুকুর থেকে গ্রেপ্তার করে অভিযুক্ত ব্যক্তিকে।দুর্গাপুরের প্রতারিত ব্যাক্তি শান্তনু পালের অভিযোগ, সরকারি ফ্ল্যাট দেওয়ার কথা জানিয়েছিল প্রতারক। প্রায় ৬০লক্ষ টাকা ধাপে ধাপে নেওয়া হয়েছিল বলে অভিযোগ।
২০১৮ সালে দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ করলে তদন্ত শুরু করে পুলিশ। পরে সিআইডি তদন্তে নেমে অভিযুক্তকে কলকাতার ঠাকুরপুকুর থেকে গ্রেফতার করে। মঙ্গলবার তোলা হয় দুর্গাপুর মহকুমা আদালতে। এই চক্রের সাথে আরও কেউ যুক্ত আছে কিনা তদন্ত চালাচ্ছে সিআইডি।

Post a Comment