বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে চোখের আলো প্রকল্পের সূচনা - The News Lion

বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে চোখের আলো প্রকল্পের সূচনা



দি নিউজ লায়নঃ    মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতাল চোখের আলো প্রকল্পের সূচনা হল। এদিন দুপুরে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে একটি অস্থায়ী তাবু খাটিয়ে চোখের আলো প্রকল্পের শুভ সূচনা করেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুকুমার দে, ডেপুটি সিএমওএইচ টু রমেশ কিস্কু সহ অন্যান্য স্বাস্থ্য আধিকারিকরা।


 প্রথম দিনেই চোখের আলো প্রকল্পের সুবিধা নিতে একাধিক রোগী বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে আসেন। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী সম্পতি ঘোষণা করেছেন চোখের আলো প্রকল্পের মাধ্যমে দিয়ে বিনামূল্যে  চোখের সমস্যা রয়েছে এমন রোগীদের চিকিৎসা করা হবে। এবং প্রয়োজনে রোগীকে চশমা ও প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে দেওয়া হবে। আজ জেলা হাসপাতালে এই শিবিরে সূচনা করা হয়। আগামী কাল গঙ্গারামপুর হাসপাতাল এবং তারপরে প্রত্যেকটি পঞ্চায়েত এলাকায় হবে এই শিবির অনুষ্ঠিত হবে বলে জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। 


এবিষয়ে ডেপুটি জেলা স্বাস্থ্য আধিকারিক ২ রমেশ কিস্কু বলেন, মুখ্যমন্ত্রীর ঘোষনা মত আজ থেকে চোখের আলো ক্যাম্প শুরু হল। এখান থেকে এরপর জেলার প্রতিটি গ্রামপঞ্চায়েতে ক্যাম্প করে চক্ষু রোগের যাবতীয় চিকিৎসা করা হবে। এছাড়াও চশমা প্রদান করা হবে৷  সেই সব পরিষেবা একেবারেই বিনামূল্যে দেওয়া হবে। একবারে সব জায়গায় চোখের আলো ক্যাম্পে খোলা যাবে না। তবে ধাপে ধাপে সেখানেও ক্যাম্প হবে৷

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.