দার্জিলিং জেলায় ৭৫জন স্বাস্থ্যকর্মীকে নিয়ে প্রথম পর্যায়ের ড্রাইরান
দি নিউজ লায়নঃ দার্জিলিং জেলায় ৭৫জন স্বাস্থ্যকর্মীকে নিয়ে প্রথম পর্যায়ের ড্রাইরান। শুক্রবার দার্জিলিং জেলার সমতল ও পাহাড় মিলে তিনটি হাসপাতালে হবে ড্রাইরান। শিলিগুড়ি জেলা হাসপাতাল, শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি ব্লক হাসপাতাল ও দার্জিলিং জেলা হাসপাতাল এই তিন কেন্দ্রে করোনা ভ্যাকসিনের মহড়া হিসেবে ড্রাইরানের ব্যবস্থা করা হয়েছে। প্রতি হাসপাতালে ২৫জন করে স্বাস্থ্যকর্মীরা ড্রাই রানে অংশ নেবেন।
দার্জিলিং জেলা স্বাস্থ্য আধিকারিক জানান প্রথম পর্যায়ে ড্রাইরানে জেলায় ৭৫জন স্বাস্থ্যকর্মীরা প্রক্রিয়াকরনে অংশ নিতে চলেছেন। তিনটি কেন্দ্রে ২৫জন স্বাস্থ্যকর্মীদের ড্রাই রানের মধ্য দিয়ে মহড়া ভ্যাকসিনেসন করানো হবে। সবগুলি কেন্দ্রেই সকাল ৯টা থেকে শুরু হবে করোনা ভ্যাকসিনেসনের মহড়া শিবির।
নির্দেশিকা মেনে কতটা প্রস্তুত রয়েছে ভ্যাকসিনেস কেন্দ্রগুলি তা দেখা হবে। নিয়মাবলী মেনে ভ্যাকসিনেসনের ক্ষেত্রে কতটা সময় লাগছে,স্বাস্থ্যকর্মীদের দক্ষতা সবটা পর্যবেক্ষণ করবে জেলা স্বাস্থ্য দপ্তর। ড্রাইরানে চারজন ভ্যাকসিনেসনের আধিকারিক ও একজন করে ভ্যাক্সিনেটিং অফিসার থাকবে প্রতি শিবিরে।

Post a Comment