ভাঙড়ে গুদামঘর থেকে ৫ লক্ষ টাকার ওষুধ বাজেয়াপ্ত, গ্রেপ্তার গুদাম মালিক
দি নিউজ লায়নঃ ভাঙড়ে গুদামঘর থেকে ৫ লক্ষ টাকার ওষুধ বাজেয়াপ্ত। গ্রেপ্তার গুদাম মালিক। শুক্রবার দুপুরে ভাঙড়ের ঘটকপুকুর বাজারে তল্লাশি চালিয়ে ভাঙড় থানার পুলিশ পুলিশ এই ওষুধ উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে,অভিযুক্তের নাম মহম্মদ সইদ আলী মোল্লা। নিজের কোন ড্রাগ লাইসেন্স ছিল না,অন্যজনের লাইসেন্সের মাধ্যমে এই কারবার চালাচ্ছিলেন। গুদামঘরে অবৈধভাবে প্রচুর ওষুধ জমা করে রেখেছিলেন।তার মাধ্যমে জেলার বিভিন্ন জায়গায় এই ওষুধ সরবরাহ হত। এর সঙ্গে আর কারা কারা জড়িত তার সন্ধান চালাচ্ছে পুলিশ। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে ড্রাগ কন্ট্রোলে খবর দেওয়া হয়েছে।

Post a Comment