৪৯ তম শরৎ মেলার উদ্বোধন - The News Lion

৪৯ তম শরৎ মেলার উদ্বোধন

 


দি নিউজ লায়নঃ   ঢাকের বাদ্য , শঙ্খধ্বনী, পুস্প বৃষ্টির মধ্যে দিয়ে উদ্বোধন হল ৪৯ তম শরৎ মেলার। শুক্রবার বিকেলে দেউলটির শরৎ স্মৃতি গ্রন্থাগারে এই মেলার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ স্বরোজগার করপোরেশন চেয়ারম্যান বিধায়ক পুলক রায়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য, বাগনান ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন দাস, আমতা ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি সুকান্ত পাল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। 


এদিন প্রথমে সামতাবেড়ে অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবনে অমর কথাশিল্পীর প্রতিকৃতিতে মাল্যদান করেন অতিথিরা।পরে বনাঢ্য শোভাযাত্রার মাধ্যমে অতিথিরা শরৎ মেলা প্রাঙ্গণে আসার পর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এদিন মেলা উদ্বোধন করার পর অতিথিরা অমর কথাশিল্পীর জীবনের নানা দিক তুলে ধরেন।মেলা চলবে আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত।


প্রসঙ্গত জীবনের শেষ ১৬ টি বছর দেউলটির সামতাবেড় গ্রামের বাড়িতে কাটিয়েছিলেন অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।এই বাড়িতে থাকাকালীন কথাশিল্পী বেশ কয়েকটি উপন্যাস লিখেছিলেন।আর অমর কথাশিল্পীকে স্মরণ করতে প্রতি বছর শরৎ মেলার আয়োজন করা হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.