দুয়ারে সরকার প্রকল্পের প্রচার করায় তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর খুনের চেষ্টা
দি নিউজ লায়নঃ এক তৃণমূলকর্মীর ওপর হামলা চালিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠলো ভাজপা আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার রামপুর এলাকায়। এই ঘটনায় আক্রান্ত ওই তৃণমূল কর্মী চিকিৎসাধীন হরিশ্চন্দ্রপুর গ্রামীন হাসপাতালে। আক্রান্ত তৃণমূল কর্মীর নাম আম্বার আলী (৪৫)। দোকানে বসে দুয়ারে সরকার প্রকল্পের প্রচার করছিলেন আম্বর আলী। আচমকা দোকানে চড়াও হয়ে তাকে প্রাণে মারার চেষ্টা করে বিজেপি কর্মী জাবেরুল এবং তার তিন ছেলে ও তাদের দলবল।
রাজনৈতিক ভাবে মোকাবিলা না করতে পেরে দলবল নিয়ে ওই হামলা করে বলে অভিযোগ উঠেছে। এদিকে হামলায় গুরুতর আহত তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতি আম্বার আলীকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। আম্বার কে মারধরে জড়িত থাকার অভিযোগে জাবেরুল ইসলাম তার তিন ছেলে, সাজেদুল ইসলাম, সজুল হক,মিস্টার শেখ সহ কয়েকজনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানানো হয়েছে। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। রাতে অভিযুক্তদের খোঁজে হানা দিলেও তারা এলাকা ছেড়ে পালিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর আম্বার রামপুর বুথের প্রাক্তন তৃণমূল সভাপতি। নতুন কমিটি গঠন না হওয়ায় ওই এলাকায় আপাতত তিনি নেতৃত্বে রয়েছেন। পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ অভিযুক্তদের খোঁজ শুরু করেছে পুলিশ।

Post a Comment