মদ্যপ যুবকের হামলায় আক্রান্ত ব্যক্তি - The News Lion

মদ্যপ যুবকের হামলায় আক্রান্ত ব্যক্তি

 


দি নিউজ লায়নঃ  রুটি বিক্রেতার দোকানে মদ্যপ যুবকদের হামলায় প্রতিবাদ করায় আক্রান্ত হল এক ব্যক্তি। ঘটনাটি নদীয়ার শান্তিপুর থানা এলাকার বাইগাছি রবীন্দ্র বিদ্যাপীঠ স্কুলের সামনে। অভিযোগ গতকাল রাতে ওই এলাকার রুটির দোকান দার বিজয় সাহা তার দোকানে বেশ কিছু মদ্যপ যুবক হঠাৎই চড়াও হয়।


 অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে দোকানদার বিজয় সাহা কে, ঘটনাস্থলে বিজয় সাহার স্ত্রী প্রতিবাদ করলে ওই মদ্যপ যুবকের লোহার রড দিয়ে মাথায় ও শরীরের অন্যান্য জায়গায় বেধড়ক মারধোর করে বিজয় সাহা কে। বিজয় সাহার স্ত্রী জানান এর আগেও একবার একই ঘটনা ঘটে ছিল।


 অভিযোগ বিজয় সাহা কে মাথায় লোহার রড দিয়ে এতটাই আঘাত করা হয় যে এখন কানেও ঠিক ঠাক শুনতে পাচ্ছেনা বিজয় সাহা। এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে বিজয় সাহার স্ত্রী।  ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.