শুভেন্দুর জনসভার পরই ভগবানপুরে তৃণমূলের উপর হামলা, উলুবেড়িয়ায় তৃণমূল শ্রমিক সংগঠনের কার্যালয়ে ভাঙচুর
দি নিউজ লায়নঃ শুভেন্দুর জনসভার পরই উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের ভগবানপুর। তৃণমূল কর্মীদের ওপর হামলা। বাড়ি লক্ষ্য করে বোমাবাজি। রাতভর ভাজপা আশ্রিত দুষ্কৃতীদের তাণ্ডব। ভগবানপুর-১ ব্লকের তৃণমূল যুব কংগ্রেসের সহঃ সভাপতি শুভ্রজিৎ বায়েনের বাড়িতে আক্রমণ করা হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কো অর্ডিনেটর মামুদ হোসের অভিযোগ, সাধারণতন্ত্র দিবসের দিন শুভেন্দুর জনসভার পরই ভগবানপুরে ব্যাপক হামলা চালাচ্ছে বিজেপির দুষ্কৃতী বাহিনী কার্যত শুভেন্দুর নির্দেশে এলাকা দখল করতে চাইছে তারা একাধিক তৃণমূল নেতা কর্মীর বাড়িতে হামলা হয়েছে।
হামলায় বেশ কয়েকজন গুরুতর জখম হয়েছে তৃণমূল কর্মীদের শান্ত থাকতে বলা হয়েছে কিন্তু লাগাতার হামলা হতে থাকলে পাল্টা জবাব দেয়া হবে। বিজেপির হামলার প্রতিবাদে বুধবার ধিক্কার মিছিল করে তৃণমূল। অন্যদিকে, তৃণমূলের শ্রমিক সংগঠনের দলীয় কার্যালয়ের পাশাপাশি শহীদ বেদী ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে উলুবেড়িয়া পুরসভার ১৫ নং ওয়ার্ডের চেঙ্গাইলে। যদিও বিজেপির পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।
দক্ষিণ-পূর্ব রেলের চেঙ্গাইল ষ্টেশনের পাশেই তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি এর একটি দলীয় কার্যালয় আছে।স্থানীয় সূত্রে খবর মঙ্গলবার গভীর রাতে বেশ কয়েকজন দুষ্কৃতী মুখ ঢাকা অবস্থায় থাকা দলীয় কার্যালয়ে এসে সেখানে ভাঙচুর চালায় পাশাপাশি কার্যালয় থেকে একটু দূরে একটি শহীদ বেদী ও ভাঙচুর করে দুষ্কৃতীরা। এদিকে বুধবার সকালে বিষয়টি জানাজানি হওয়ার পরে ক্ষোভে ফেটে পড়ে তৃণমূল নেতাকর্মীরা । তারা কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকে। পরে উলুবেড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্তে নামে।

Post a Comment