নাগরিকত্বকে ইস্যু করে প্রচারে আসছেন অনিত থাপা - The News Lion

নাগরিকত্বকে ইস্যু করে প্রচারে আসছেন অনিত থাপা

 



দি নিউজ লায়নঃ      পাহাড় শান্ত রয়েছে। তৃতীয়বার মুখ্যমন্ত্রীর আসনে মমতা বন্দ্যোপাধ্যায়কে চাই। তার জন্য দিনরাত পরিশ্রম করছি মন্তব্য গোর্খা জনমুক্তি মোর্চার প্রমুখ বিমল গুরুংয়ের। বুধবার শিলিগুড়ির দাগাপুরে জনসভা করেন বিমল গুরুং। সেখানে তিনি খোলাখুলি বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে বলেন শুধু পাহাড়ের আসনে নয় বিমল তৃণমূলকে জয়যুক্ত করতে লড়বে তরাই ও ডুয়ার্সের সবকটি আসনে। এদিন তিনি সংবাদমাধ্যমকে বলেন-পাহাড়ের স্থিতি ঠিক রয়েছে।২০১৭এরপর ২০১৯এর উপনির্বাচন থেকে লোকসভা নির্বাচনে বিজেপির মিরাক্কেল ঘটানো ফলাফল আমি এনে দিয়েছি।


 তবে  এবারে তৃণমূলকে জয়যুক্ত করতে হবে সেকথা  আমি বলেদিয়েছি। আমি গ্রামে গ্রামে যাচ্ছি। গ্রামে ভালো সাড়া মিলেছে। কিছু জায়গায় আরও পরিশ্রম করতে হবে।সেসমস্ত এলাকায় গোজামুমুর ২-৩শিবিরে বিভক্ত হওয়ার জেরে মানুষ বিভ্রান্ত রয়েছেন। তবে তিনি নিজেই এদিন জানান বিমল বিনয় শিবির নিয়ে বিরোধীদের মাতামাতি করার কিছু নেই,তাতে তাদের কোনো ফায়দা হবে না। দুই শিবিরের কারনে ভোট ব্যাংকে কোনো ফারাক পড়বে না বলে সাফ মন্তব্য দীর্ঘ সময় ধরে পাহাড়ের ভোট কুশলীর ভূমিকায় থাকা বিমল গুরুংয়ের। 


তিনি বলেন সকলে তৃণমূলের সঙ্গে রয়েছে। এদিন ভারী সংখ্যায় অন্যান্য রাজনৈতিক দল ভেঙে বিমলের হাত ধরে গোজামুমুতে যোগদান করেন। অন্যদিকে বিরোধী বিজেপি শিবিরকে উদ্দেশ্যে করে একের পর এক আক্রমনাত্বক বাক্যবানের মাঝে অনিত থাপাকে একহাত করেন বিমল। তিনি বলেন অনিত থাপা ভারত ও নেপাল গোর্খাদের দু দেশের নাগরিকত্বকে ইস্যু করে প্রচারে আসছেন। তার কাছে জানতে চাইছি তিনি যখন বিদেশে গিয়েছিলেন তখন কোন নাগরিকত্ব নিয়ে গিয়েছিলেন তিনি। উনি এই  প্রশ্নের জবাব দিলেই সব পরিষ্কার হয়ে যাবে! কটাক্ষ বিমলের।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.