গঙ্গারামপুরের জনসভা থেকে ঘুরে দাঁড়ানোর শপথ অভিষেকের - The News Lion

গঙ্গারামপুরের জনসভা থেকে ঘুরে দাঁড়ানোর শপথ অভিষেকের

 


দি নিউজ লায়নঃ      দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের জনসভা থেকে ঘুরে দাঁড়ানোর শপথ অভিষেকের। বৃহস্পতিবার বেলা ৩টে নাগাদ শিলিগুড়ি থেকে সড়কপথে এসে পোঁছান তৃণমূলের সর্বভারতীয় যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনের জনসভায় বক্তব্যের শুরু থেকে বিজেপি বিরুদ্ধে একের পর এক নিশানা দাগেন অভিষেক। যা আসন্ন বিধানসভা নির্বাচনের আগে দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করবে তাতে কোনও সন্দেহ নেই। এদিনও চেনা ছন্দে ও আত্মবিশ্বাসী ভঙ্গিমায়  বক্তব্য রাখতে দেখা যায় অভিষেক ব্যানার্জিকে। 


এদিন শিলিগুড়ি থেকে গাড়ি নিয়ে গঙ্গারামপুরে আসেন।এদিন মঞ্চে উঠে জন সভায় মানুষদের ঢল দেখে প্রচন্ড খুশি হন সাংসদ। জনগণের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা যত বার আমাকে ডাকবেন আমি তত বার এই জেলায় আসব। এছাড়া শুভেন্দু অধিকারী উদ্দেশ্য বলেন উপসর্গ হীন বেইমান। আমাদের দলে কারা কারা উপসর্গ হীন বেইমান রয়েছে, সেটা ও চিহ্নিত করে দিচ্ছেন।ভালো হয়েছে আমাদের কাজ আরো সহজ করে দিয়েছেন। এছাড়া মঞ্চে বলেন পদ্মফুল কেটে যদি চারদিন রাখা হয় তাহলে শুকিয়ে যাবে এবং যেখান থেকে কাটে নিয়ে আসা হয়েছে সেখানেও আর পদ্মফুল ফুটবে না। কিন্তু যাতবার ঘাস কাটা হবে ততবেশি করে ঘাস উঠবে।এটাই হল তৃণমূল। ঠিক তেমনি ভোটের আগে বিজেপি আসবে তারপর তাদের দেখা পাওয়া যাবে না। কিন্তু জনগণের পাশে তৃণমূল আছে,আগেও ছিল এখনও আছে।


বক্তব্যের শুরুতেই স্থানীয় লোকসভার সাংসদ সুকান্ত মজুমদারের করা কটাক্ষের জবাব দেন অভিষেক। প্রশ্ন তোলেন স্থানীয় সাংসদের কাজ কর্ম নিয়েও। এরপর একে একে বিজেপির কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। অভিষেক জানান, তার নাম নিতে ভয় পায় বিজেপি নেতারা। সব সময় ভাববাচ্যে ভাইপো ভাইপো বলে। তাই এদিন বিজেপির একাধিক কেন্দ্রীয় নেতার নাম ধরে ধরে কটাক্ষ করেন। ২০২১-এ ফের ক্ষমতায় আসবে তৃণমূল সরকার এবং দক্ষিণ দিনাজপুরের ৬টি বিধানসভাতেই জয়ী হয়ে ৬-০ আসনে বিজেপিকে হারানোর আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করেন অভিষেক। এদিনের জনসভায় কর্মী সমর্থকের উপচে পড়া ভিড় কার্যত জনজোয়ারে ভেসে যান অভিষেক।


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.