বিনয় শিবিরের কার্যালয় ভাংচুরের অভিযোগ, গুরুংয়ের নামে এফ আই আর - The News Lion

বিনয় শিবিরের কার্যালয় ভাংচুরের অভিযোগ, গুরুংয়ের নামে এফ আই আর


দি নিউজ লায়নঃ    বিনয় শিবিরের কার্যালয় ভাংচুরের অভিযোগ ঘিরে উত্তেজনা কালিম্পংয়ে। সূত্রের খবর, বিমল গুরুং, রোসান গিরী সহ বেশ কয়েকজন মোর্চা নেতা এবং কর্মীর নামে কালিম্পং থানায় অভিযোগ দায়ের করেছে বিনয় তামাং গোষ্ঠী। বিনয় তামাং শিবিরের অভিযোগ বৃহস্পতিবার গুরুঙের সভায় যোগ দিতে যাওয়ার সময় বেশ কয়েকজন কর্মী সমর্থক তাদের কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালায় বাধা দিতে গিয়ে কয়েকজন জখম হয়।


 সভা শেষের পর ফের একই ধরনের ঘটনা ঘটে। গুরুঙপন্থী নেতাদের প্ররোচনাতেই এই ঘটনা বলে অভিযোগ তামাঙদের। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন গুরুঙপন্থীরা।


 তাদের দাবি এই ধরনের কোন ঘটনাই ঘটেনি আসলে বিমল গুরুংয়ের জনসভায় বিশাল ভিড় দেখে ঘাবড়ে গিয়েছেন বিনয় তামাং তাই এই ধরণের অসত্য অভিযোগ করে বাজার গরম করতে চাইছেন তবে এতে বিশেষ লাভ কিছু হবে না কর্মীদের বলা হয়েছে সংযত থাকতে কোনরকম প্ররোচনায় পা না দিতে ঘটনা প্রসঙ্গে গুরুঙ বলেন, 'আমার নামে অভিযোগ হয়েছে শুনেছি। সবাই জানেন এর কোনো সত্যতা নেই পুলিশ তার মত কাজ করবে তদন্তে নিশ্চয়ই সঠিক তথ্য সামনে আসবে।'

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.