সিপিএম খারাপ তা মানুষের কাছে তুলে ধরার জন্য মাওবাদী তৃণমূলের যৌথ উদ্যোগ নেতাইয়ের ঘটনা, সুশান্ত ঘোষ - The News Lion

সিপিএম খারাপ তা মানুষের কাছে তুলে ধরার জন্য মাওবাদী তৃণমূলের যৌথ উদ্যোগ নেতাইয়ের ঘটনা, সুশান্ত ঘোষ

 


দি নিউজ লায়নঃ      সিপিএম খারাপ তা মানুষের কাছে তুলে ধরার জন্য  মাওবাদীদের সাথে তৃনমূলের যৌথ পরিকল্পনার অঙ্গ নেতাই,নেতাই দিবসে বিস্ফোরক দাবি করলেন একদা রাজ্যের দাপুটে মন্ত্রী তথা সিপিএমনেতা সুশান্ত ঘোষ। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নং ব্লকের চন্দ্রকোনারোড এলাকায় দিল্লিতে কৃষক আন্দোলনের সমর্থনে রাস্তায় নেমেছিল সিপিএম নেতৃত্ব।এইদিন চন্দ্রকোনারোডের ডাবচা এলাকা থেকে শুরু করে প্রায় তিন কিলোমিটার মিছিলে হাঁটেন দোর্দণ্ডপ্রতাপ সিপিএম নেতা সুশান্ত ঘোষ সহ দলের অন্যান্য নেতাকর্মীরা। 


এই দিন এই মিছিলে  হাজার তিনেক সিপিআইএম কর্মী-সমর্থক পা মেলায়,মিছিল শেষে চন্দ্রকোনা রোড পার্টি অফিসে বসেই একের পর এক ইস্যুতে রাজ্যের শাসক তৃণমূল  শিবিরকে কড়া ভাষায় নিশানা করেন সুশান্ত ঘোষ। এদিন বিভিন্ন এলাকায় সন্ত্রাসের বিরুদ্ধে  পুলিশকে ব্যবহার নিয়ে ফের একবার সোচ্চার হন সিপিএমের এই দাপুটে নেতা। এইদিন বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন সিপিআইএমকে হাঁটাতে পরিকল্পিতভাবে মাওবাদীদের সঙ্গে যুক্ত হয়ে তৃণমূল সিপিআইএমকে কিভাবে খারাপ করা যায়  তার জন্য নেতাই কান্ড  তারা ঘটিয়েছিল। 


অন্যদিকে তিনি আরো বলেন যারা বাংলাকে বিরোধীশূন্য করার জন্য লড়াই করেছিলেন তারা আজকে গুটি গুটি পায়ে তৃণমূল শূন্য বাংলার জন্য তৈরি হচ্ছেন, অন্যদিকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন সিপিআইএম দাপুটে নেতা সুশান্ত ঘোষ, এদিন বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন প্রধানমন্ত্রী সাধারণ মানুষেকে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন তার একটি ও পালন করেননি, বোতলে পয়সা দিয়ে কিছু সংবাদমাধ্যমকে কিনে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।পাশাপাশি গত লোকসভা ভোটে রাজ্যে ১৮ টি আসন দখল করেছিল গেরুয়া শিবির। সেই সাপেক্ষে সুশান্ত ঘোষ বলেন ওই ১৮ টি আসনের মধ্যে ১৪ টি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পর এই হয়েছে।এটা বাংলার মানুষ বুঝে নিয়েছে, যেই বিজেপি সেই তৃণমূল, তবে আগামী দিনে বাংলার মানুষ সব বুঝিয়ে দেবে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল ও বিজেপিকে বাংলার মানুষ যোগ্য জবাব দিবেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.