মুখ্যমন্ত্রীর নির্দেশে মুর্শিদাবাদে পথ দুর্ঘটনায় নিহত পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হল - The News Lion

মুখ্যমন্ত্রীর নির্দেশে মুর্শিদাবাদে পথ দুর্ঘটনায় নিহত পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হল

 


দি নিউজ লায়নঃ    24 ঘন্টার মধ্যেই মুর্শিদাবাদে পথ দুর্ঘটনায় নিহতদের পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হলো মুখ্যমন্ত্রীর নির্দেশে। বৃহস্পতিবার বিকেলে এই চেক তুলে দেওয়া হয়। রানাঘাট থেকে মুর্শিদাবাদে পিকনিক করতে যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু একই পরিবারের 6 জনের। এই ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী ঘটনার দুঃখপ্রকাশ করে ক্ষতি পূরণ হিসাবে 2লাখ টাকা মৃত পরিবারের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেন।


 বৃহস্পতিবার  রানাঘাটের ওই পরিবারের সঙ্গে দেখা করে চেক তুলে দিলেন রাজ্যের কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস , নদীয়া জেলা সভাধিপতি রিক্তা কুন্ডু ,নদীয়া জেলা শাসক প্রশাসনের কর্তা ব্যক্তি ,রানাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি তাপস ঘোষ। রাজ্য সরকারের তরফ থেকে সব দিক থেকে সাহায্য করার আশ্বাস দেওয়া হয় তাদের।  মঙ্গলবার নদীয়া রানাঘাট থেকে একই পরিবারের প্রায় 16 জন মুর্শিদাবাদের হাজারদুয়ারি তে পিকনিকের উদ্দেশ্যে রওনা হয়।


সূত্রের খবর মুর্শিদাবাদের রেজিনগরের 34 নম্বর জাতীয় সড়কে হঠাৎ ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে ওই পিকনিকের গাড়িটি। পরে স্থানীয়রা উদ্ধার কাজে হাত লাগাই। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রেজিনগর থানার পুলিশ। পুলিশ এবং স্থানীয়রা উদ্ধার করে তাদের বহরমপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা ছয়জনকে মৃত বলে ঘোষণা করে। বাকির আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এর পরেই খবর পেয়ে দুঃখ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের পক্ষ থেকে যথাযথ সাহায্য করা হবে ওই পরিবারকে এবং রাজ্য সরকার ওই পরিবারের পাশে আছে বলে জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.