অন্তরাষ্ট্র চরস পাচারের মহিলা গ্যাংয়ের সাজা ঘোষণা - The News Lion

অন্তরাষ্ট্র চরস পাচারের মহিলা গ্যাংয়ের সাজা ঘোষণা

 


দি নিউজ লায়নঃ    অন্তরাষ্ট্র চরস পাচারের মহিলা গ্যাংয়ের সাজা ঘোষণা।ছয় বছরের সশ্রম কারাদণ্ড। দীর্ঘ পাঁচ বছর পাচারকারী এক  শুনানি চলার মাঝেই মৃত্যু এক গ্যাং লিডারের।২০১৪সালে শিলিগুড়ি নিকটবর্তি পানিট্যাংকি ভারত বাংলাদেশ সীমান্ত থেকে চরস পাচারের মগর মহিলা গ্যাং হাতেনাতে পাকড়াও হয়। 


তাদের কাছ থাকা দুটি বিশেষ ডিজাইনের ব্যাগের গোপন পকেট থেকে ১০প্যাকেট চরস বাজেয়াপ্ত করে সশস্ত্র সীমা বল। ভারত সীমান্ত বরাবর নেপাল সহ ভুটান অন্তরাষ্ট্র নেপাল সীমান্ত চরস পাচার চক্রের পাচারের কিং পিন হয়ে উঠেছিল। এই মহিলা গ্যাং বাসন্তী মগর, সাবিত্রী গুঁড়া মগর নামে দুই মগর লেডি গ্যাং লিডারের নির্দেশে চলত এই চক্র।


 সেসময় মহিলা গ্যাংয়ের ধৃতদের খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেওয়া হয়। দীর্ঘ পাঁচ বছরের অধিক সময় শুনানি চলার পর বৃহস্পতিবার শিলিগুড়ি আদালতের রায় ঘোষণা করে। এদিন এনডিপিএস আদালতের সরকারি আইনজীবী দিলীপ রায় জানান লেডি গ্যাংয়ের দুই জনের মধ্যে জীবিত মহিলার বিরুদ্ধে ছয় বছর সশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করা হয়। পাশাপাশি ১০,০০০টাকার জরিমানা ধার্য করা হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.