দাঁতনে দাঁতাল হাতির হামলায় ব্যাপক ফসলের ক্ষতি
দি নিউজ লায়নঃ বুধবার রাতভর দাঁতাল হাতির দল তান্ডব চালালো পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন ও কেশিয়াড়ী ব্লকের বেশ কিছু এলাকায়। বুধবার রাতে প্রায় ৩০ টি হাতির পাল দাঁতন ১ নং অঞ্চলের বড়া গ্রাম সংলগ্ন ধুড়িয়া, হড়কিশোল, অন্ত্রি, কেশিয়াড়ীর দক্ষিণডিহা পাল এলাকায় ব্যাপক তান্ডব চালায় বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। দক্ষিণডিহা পাল এলাকায় মূলত কুমড়া, কফি, আলু চাষের ব্যাপক নষ্ট করেছে হাতির পাল। প্রায় ৩০ থেকে ৩৫ কুইন্টাল কুমড়ো নষ্ট করেছে।
৩৫ টি হাতির দল তান্ডব চালিয়েছে এলাকাগুলিতে। এরমধ্যে বেশ কয়েকটি বাচ্চা হাতি রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। বুধবার রাত নটা নাগাদ হাতির পাল এলাকায় ঢুকে তান্ডব চালায়। দক্ষিণডিহা মৌজায় ব্যাপক ক্ষয়ক্ষতি করে অন্ত্রি হয়ে ভোরে নয়াগ্রামের দিকে হাতি গুলি চলে যায় বলে জানান স্থানীয় চাষী পতিতপাবন দে। এলাকার চাষী সত্যেন দাস, রামরতন দাসেদের কুমড়োর জমি নষ্ট করেছে হাতির পাল, বড়া এলাকার চাষী ভগিনন্দন জানার দক্ষিণডিহা মৌজায় থাকা কুমড়ো,কফি বাগান নষ্ট করেছে ব্যাপকভাবে।
প্রায় ১২ কাঠা জমির কুমড়ো পুরো হাতি খেয়ে ফেলে, ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে কুমড়ো। ভাদড়া এলাকায় সুজয় জানার বাঁধাকপি চাষের সবজি বাগান নষ্ট করেছে সাথির পাল, অনন্ত দোলাই এর আলুর জমি একেবারে মাটিতে মিশিয়ে দিয়েছে হাতির পাল, বড়া এলাকার বাসিন্দা সুকুমার মহাপাত্রর বাঁধাকপিও সুধাংশু মহাপাত্রের কুমড়োর জমি নষ্ট হয়ে গিয়েছে হাতির তান্ডবে। যার ফলে ওই এলাকার বাসিন্দারা হাতির হামলার আশঙ্কায় আতংকের মধ্যে রয়েছেন।গ্রামবাসীরা বিষয়টি বন দফতরকে জানিয়েছেন।

Post a Comment