তৃণমূল উপপ্রধানকে লক্ষ্য করে অ্যাসিড ছোড়ার অভিযোগ
দি নিউজ লায়নঃ উপ-প্রধানের বাড়িতে দুষ্কৃতীদের অ্যাসিড হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ইংরেজবাজার থানার কাজিগ্রাম এলাকায় নওদা এলাকায়। অল্পের জন্য প্রাণে বেঁচেছেন উপ-প্রধানের ছেলে। ঘটনায় লিখিত অভিযোগ দায়ের ইংরেজবাজার থানায়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত্রে নওদা বাজার এলাকায়। পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। উল্লেখ্য, কয়েকদিন আগে ওই এলাকায় এক গৃহবধূকে ধর্ষণ করার অভিযোগ ওঠে প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদ করেছিলেন তৃণমূল পরিচালিত কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মন্টু ইসলাম এবং গ্রামবাসীরা।
উপপ্রধান মন্টু ইসলামের অভিযোগ, এই ঘটনার প্রতিবাদ করায় তার বাড়িতে এই অ্যাসিড হামলার ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতীরা। এই ঘটনায় কামাল মহলদার এবং গৌড় মলদারের নামে ইংরেজবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সোমবার রাতে ওই দুজন তাদের বাড়ির জানালা ভেঙে ভেতরে প্রবেশ করার চেষ্টা করে। কিন্তু ভেতরে ঢুকতে না পারায় জানলার বাইরে থেকেই অ্যাসিড ছুঁড়ে তার ছেলেকে মারার চেষ্ট করে বলে অভিযোগ।
এদিকে এই অ্যাসিড হামলার ঘটনায় তার ছেলে মিজান ইসলাম আহত হয়েছেন। তার প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে মালদা মেডিকেল কলেজে। এদিকে রাতেই লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

Post a Comment