পাইপগান- কার্তুজ সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার - The News Lion

পাইপগান- কার্তুজ সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার



দি নিউজ লায়নঃ   চারটি পাইপগান এবং চার রাউন্ড কার্তুজ সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল মোথাবাড়ি থানার পুলিশ। সোমবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে পাগলাঘাট এলাকা থেকেই অস্ত্রশস্ত্রসহ ওই দুই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে মোথাবাড়ি থানার পুলিশ। মঙ্গলবার ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য মালদা আদালতের মাধ্যমে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে সংশ্লিষ্ট থানার পুলিশ। 


পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম, সফিকুল সেখ(৩৫) এবং আজিজুর সেখ(৪৪)। বাড়ি কালিয়াচক থানার বিননগর এলাকায়। এদের কাছ থেকে উদ্ধার হয়েছে উন্নত মানের চারটি পাইপগান এবং চার রাউন্ড কার্তুজ। পুলিশের প্রাথমিক অনুমান,  আগ্নেয়াস্ত্রগুলি কাউকে বিক্রি করার জন্য পাগলাঘাট  এলাকায় পৌঁছায় ওই দুই দুষ্কৃতী। গোপন সূত্রে খবর পেয়ে মোথাবাড়ি থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে। এই ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.