শালবনির মন্ডলকুপি এলাকায় এক তৃণমূল কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার - The News Lion

শালবনির মন্ডলকুপি এলাকায় এক তৃণমূল কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

 


দি নিউজ লায়নঃ     মঙ্গলবার সাত সকালে এক তৃণমূল কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের মন্ডলকুপির কলতলা এলাকায়।জানা গিয়েছে ওই মৃত তৃণমূল কর্মীর নাম মলয় সিংহ,বয়স আনুমানিক ৬০ বছর।আরো জানা যায় যে তার বাড়ির অদূরে বাঁশ গাছে ঝুলন্ত অবস্থায়  তাকে দেখতে পায় স্থানীয় বাসিন্দারা।


 এরপর খবর দেওয়া হয় শালবনি থানার পুলিশকে,ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে শালবনি থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়।কি কারনে এই মৃত্যু হয়েছে তার তদন্ত শুরু করেছে শালবনি থানার পুলিশ। মালয় সিংহ ওই এলাকার প্রাক্তন পঞ্চায়েত সদস্য হিসেবে পরিচিত এবং তৃণমূল কংগ্রেসের একজন সক্রিয় কর্মী ছিলেন।


ওইঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। অন্যদিকে এই ঘটনার পর মৃত ওই তৃণমূল কর্মীর বাড়িতে যায় শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো,তিনি মৃত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে  কথাবার্তা বলেন এবং আগামী দিনে ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দেন বিধায়ক শ্রীকান্ত মাহাতো।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.