ইন্ডিয়া বুক অব রেকর্ডসে উঠলো গোপীবল্লভপুরের খুদে অগ্নিভের নাম - The News Lion

ইন্ডিয়া বুক অব রেকর্ডসে উঠলো গোপীবল্লভপুরের খুদে অগ্নিভের নাম


দি নিউজ লায়নঃ    বয়স মাত্র তিন বছর এগারো মাসেই গড় গড়িয়ে বলে দিতে পারে ফুল, ফলের নাম। ইন্ডিয়া বুক অব রেকর্ডসে উঠল নাম। নাম অগ্নিভ পান্ডে৷ বাড়ি ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরে। কে জি ওয়ানে পড়ে সে। 


১২টি রং, ১২ যানবাহন, ১৫টি শাকসব্জি, ১০টি আকৃতি, ৩২টি পশুপাখি, ১৬টি ফল, দেহের ২১টি অঙ্গপ্রতঙ্গ সহ আরও ১৩টি বিষয়ে পারদর্শী হওয়ার জন্য তাঁকে এই সম্মানে সম্মানিত করা হয় বলে জানা গিয়েছে। এই খুদে পড়ুয়ার প্রতিভাকে স্বীকৃতি জানিয়েছে ইন্ডিয়া বুক অব রেকর্ডস। 


ইন্ডিয়া বুক অব রেকর্ডস এর পক্ষ থেকে তাকে একটি সার্টিফিকেট, একট কলম, একটি ব্যাচ ও একটি পদক সহ একটি বই দেওয়া হয়েছে। ছেলের এধরনের সম্মানে খুশি তাঁর বাবা, মা, দাদু, ঠাকুমা সহ পাড়া প্রতিবেশীরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.