মুখ্যমন্ত্রীর নির্দেশে আর্থিক সাহায্য, দেখা করতে এলেন মন্ত্রী
দি নিউজ লায়নঃ রানাঘাট থেকে মুর্শিদাবাদে পিকনিক করতে যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু একই পরিবারের 6 জনের। এই ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী ঘটনার দুঃখপ্রকাশ করে ক্ষতি পূরণ হিসাবে 2লাখ টাকা মৃত পরিবারের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেন। বুধবার রানাঘাটের ওই পরিবারের সঙ্গে দেখা করতে যান রাজ্যের কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস ,রানাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি তাপস ঘোষ সহ স্থানীয় নেতৃবর্গ। রাজ্য সরকারের তরফ থেকে সব দিক থেকে সাহায্য করার আশ্বাস দেওয়া হয়।
মঙ্গলবার নদীয়া রানাঘাট থেকে একই পরিবারের প্রায় 16 জন মুর্শিদাবাদের হাজারদুয়ারি তে পিকনিকের উদ্দেশ্যে রওনা হয়।সূত্রের খবর মুর্শিদাবাদের রেজিনগরের 34 নম্বর জাতীয় সড়কে হঠাৎ ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে ওই পিকনিকের গাড়িটি। পরে স্থানীয়রা উদ্ধার কাজে হাত লাগাই। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রেজিনগর থানার পুলিশ। পুলিশ এবং স্থানীয়রা উদ্ধার করে তাদের বহরমপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা ছয়জনকে মৃত বলে ঘোষণা করে। বাকির আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
এর পরেই খবর পেয়ে দুঃখ প্রকাশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মূলত তার নির্দেশেই এদিন ওই পরিবারের সঙ্গে দেখা করতে আসেন রাজ্যের কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস ও রানাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি তাপস ঘোষ। কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস বলেন মাননীয় মুখ্যমন্ত্রী মৃত ব্যক্তিদের প্রতি 2 লাখ টাকা করে পরিবারের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন ।রাজ্য সরকারের পক্ষ থেকে যথাযথ সাহায্য করা হবে ওই পরিবারকে এবং রাজ্য সরকার ওই পরিবারের পাশে আছে বলে জানান।

Post a Comment